করোনায় আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষকর্তা, ভর্তি দিল্লির হাসপাতালে
ন্যাশনাল হেলথ অথরিটির এক শীর্ষকর্তার সেক্রেটারি করোনায় আক্রান্ত হয়েছেন। যিনি আয়ুষ্মান ভারত বিমার সঙ্গে জড়িত রয়েছেন। ইতিমধ্যেই তাঁকে লোকনায়ক হাসপাতালে ভর্তিকরানো হয়েছে।
ন্যাশনাল হেলথ অথরিটির এক শীর্ষকর্তার সেক্রেটারি করোনায় আক্রান্ত হয়েছেন। যিনি আয়ুষ্মান ভারত বিমার সঙ্গে জড়িত রয়েছেন। ইতিমধ্যেই তাঁকে লোকনায়ক হাসপাতালে ভর্তিকরানো হয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লির কনট প্লেসের জীবন ভারতী বিল্ডিং-এ রয়েছে ন্যাশনাল হেলথ অথরিটির অফিস। এই অফিসটিকে সিল করে দেওয়া হয়েছে। আধিকারিকদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী ওই বিল্ডিং-এ থাকা ন্যাশনাল হেলথ অথরিটির অফিস জীবানু মুক্ত করা হবে।












Click it and Unblock the Notifications