কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর দ্বিতীয়বার সন্ত্রাসবাদী হামলা, দায় এড়াতে পারে কি কেন্দ্র

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দ্বিতীয়বার সন্ত্রাসবাদী হামলা হল। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে এদিন গ্রেনেড ছোড়া হয়।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দ্বিতীয়বার সন্ত্রাসবাদী হামলা হল। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে এদিন গ্রেনেড ছোড়া হয়। তা লক্ষ্যভ্রষ্ট হয় বিস্ফোরণের পর স্প্লিন্টারের আঘাতে জখম হন ট্রাফিক পুলিশ, পথচারী থেকে শুরু করে সাংবাদিকরাও। কোনও মৃত্যুর খবর না থাকলেও এই ঘটনায় ফের আতঙ্ক ভূ-স্বর্গে।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর দ্বিতীয় হামলা, দায় কার

এখন প্রশ্ন উঠেছে ডেপুটি কমিশনারের অফিসের বাইরে নিরাপত্তাবাহিনীর বজ্র আঁটুনি ভেদ করে কীভাবে গ্রেনেড হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশই এখন জানাচ্ছে অনন্তনাগের বিভিন্ন জায়গায় নতুন ডেরা তৈরি করেছে জঙ্গিরা। এই হামলার ঘটনা তার ফলেই। অফিস চত্বরে গ্রেনেড হামলা হলে আরও বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারত।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই গ্রেনেড হামলার পিছনে রয়েছে জইশ-ই-মহম্মদ। এই হামলার পরে নিরাপত্তা বাড়ানো হয়েছে গোটা কাশ্মীরেই। এখন প্রশ্ন, কেন ৩৭০ ধারা বিলোপেরও পরও এত বড ঘটনা। এর দায় তো নিতে হবে কেন্রীর্ য় সরকারকেই। এর আগে ২৮ সেপ্টেম্বর শ্রীনগরে এক সিআরপিএফ জওয়ানকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। একই দিনে আরও দু-এক জায়গায় গ্রেনেড হামলা চালানো হয়। উল্লেখ্য, ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ কর হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+