ফের আক্রান্ত ভারতের প্রথম করোনা রোগী, কেরলের বাসিন্দা তরুণী মেডিকেলের ছাত্রী

ফের আক্রান্ত ভারতের প্রথম করোনা রোগী, কেরলের বাসিন্দা তরুণী মেডিকেলের ছাত্রী

ভারতে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন কেরলের এই মেডিকেল স্টুডেন্ট। প্রায় দেড় বছর পর দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন সেই তরুনী। কেরলের বাসিন্দা মেডিকেল স্টুডেন্টের পরিবার জানিয়েছে গত কয়েকদিন ধরে তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা দেয়নি। করোনা টিকার প্রথম ডোজও নেওয়া হয়ে গিয়েছে তাঁর।

 ফের সংক্রমণ

ফের সংক্রমণ

করোনা ভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন ভারতের প্রথম করোনা রোগী। উপসর্গ না থাকায় বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। তার পরিবারের কোনও সদস্যই করোনা পজিটিভ নয় বলে জানানো হয়েছে।কেরলের ত্রিশূরের বাসিন্দা মেডিকেলের ছাত্রী ওই তরুনী। জেলা স্বাস্থ্য আধিকারিক কেজে রিনা জানিয়েছেন, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়া নতুন কোনও ঘটনা নয়। অনেক স্বাস্থ্যকর্মীই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন।

দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর

দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর

কেরলের ওই মেডিকেলের ছাত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল। তখনই করোনা পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে সংক্রমণের ঘটনা। তবে কোনও উপসর্গই তাঁর শরীরে দেখা দেয়নি বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। এমনকী বাড়ির কারোর মধ্যেই করোনা সংক্রমণ ছড়ায়নি। তাই বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

প্রথম করোনা রোগী

প্রথম করোনা রোগী

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল এই তরুণীর শরীরেই। চিনের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন তিনি। করোনা সংক্রমণ দেখা দেওয়ার পরেই দেশে ফিরে আসেন ওই তরুনী।তারপরেই তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। করোনার কারণে নিজের কলেজে ফিরে যেতেও পারছেন না তিনি। ২০২০ সালের ১৯ জানুয়ারি তাঁর শরীরে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে।

দ্বিতীয়বার সংক্রমিত কতজন

দ্বিতীয়বার সংক্রমিত কতজন

আইসিএমআরের সমীক্ষায় ধরা পড়েছে দেশে ৪.৫ শতাংশ করোনা রোগী দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন। ভারতের ১০টি জায়গায় ১০০০ টির বেশি দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশের প্রায় ৮০ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+