আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, ৫ রাজ্যের বিধানসভা ভোটের আঁচ কি পড়বে সংসদে
আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, ৫ রাজ্যের বিধানসভা ভোটের আঁচ কি পড়বে সংসদে
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বিরতির পর আজ থেকে ফের শুরু হতে চলেছে সংসদরে বাজেট অধিবেশন। চার রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পর বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে কতটা দাপট দেখাবে বিজেপি সেটাই এখন দেখার। সূত্রের খবর অধিবেশনের প্রথম দিনেই জম্মু-কাশ্মীরের জন্য আলাদা করে বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন
আজ থেকে ফের শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। ৫ রাজ্যের বিধানসভা ভোটের কারণে মাঝে বিরতি দেওয়া হয়েছিল অধিবেশনে। আজ থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আজ ফের নতুন করে ময়দান সািজয়ে নামবে মোদী সরকার। বিরোধীরা কোন অস্ত্রে শান দেবে সেটাই দেখার । কারণ কংগ্রেস ৫ রাজ্যে যাকে বলে একেবারেই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। তবে জেগে উঠেছে আম আদমি পার্টি।

কোন নতুন চমক দেবে মোদী সরকার
চার রাজ্যের জয়ের পর নতুন উদ্যোমে যে বিরোধীদের মোকাবিলা করতে নামবে মোদী সরকার তাতে কোনও সন্দেহ নেই। বিরোধীদের বিঁধতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বিজেপি। সূত্রের খবর আজই হয়তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে পারেন জম্মু-কাশ্মীরের জন্য পৃথক বাজেট। অনেক দিন ধরেই এই পরিকল্পনা করেছিল মোদী সরকার। চার রাজ্যে বিজেপির জয় নতুন করে শক্তি যুগিয়েছে তাঁকে। তাই আজ নতুন উদ্যোমে ময়দানে নামবে মোদী সরকার।

পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের প্রভাব
পাঁচ রাজ্যের ভোটের জন্য মাঝে বিরতি দেওয়া হয়েছিল। সেই পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। চার রাজ্যে জয়ী হয়েছে গেরুয়া শিবির। উত্তর প্রদেশে বিপুল জয় নিয়ে ফের সরকার গঠন করছেন যোগী আদিত্যনাথ। গতকালই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎ করেছেন জেপি নাড্ডার সঙ্গেও। মন্ত্রিসভা গঠন নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মণিপুর এবং গোয়াতেও বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেই সঙ্গে উত্তরাখণ্ডে এক প্রকার অপ্রত্যাশিত জয় হয়েছে বিজেপির। চার রাজ্যের ভাল ফলাফলের পর ২০২৪-র আগে আরও বেশি করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে মোদী সরকার তাতে কোনও সন্দেহ নেই। তার আঁচ পড়বে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে।

কী করবেন বিরোধীরা
বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগে জম্মু-কাশ্মীরের জন্য পৃথক বাজেট পেশ করতে চলেছ মোদী সরকার। কাশ্মীরকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। পাঁচ রাজ্যে প্রায় ধুয়ে মুখে সাফ হয়ে গিেয়ছে কংগ্রেস। উত্তর প্রদেশে এত প্রকার নিশ্চিহ্ন বললে ভুল হবে না। অন্যদিকে গোটা, মণিপুর এবং উত্তরাখণ্ডেও ধরাশায়ী হয়েছে কংগ্রেস। শোচনীয় খারাপ ফলাফল করেছে হাত শিবির। হাত ছাড়া হয়েছে পাঞ্জাব। শাসকের আসনে থেকেও ক্ষমতা ধরে রাখতে পারেনি কংগ্রেস শিবির। কাজেই লোকসভা অধিবেশনে কংগ্রেসের রণকৌশল কী হবে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications