পাঠানকোটে সেনার পোশাকে সন্দেহভাজন ব্যক্তি, তল্লাশি অভিযানে নামানো হলো সোয়াট টিম
পাঠানকোট -হিমাচল সীমান্তের কাছেই এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গিয়েছে।
চলতি বছরের শুরুতেই পাঠানকোট এয়ার বেসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই আতঙ্ক আবারও ফিরে এল। মঙ্গলবার সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্তরেখার খুব কাছাকাছি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে পুলিশ।

৪০০ জন নিরাপত্তাকর্মী এবং সোয়াট (SWAT) টিম প্রায় দুঘন্টা ধরে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে।সেনাবাহিনীকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় পাঠানকোটের ডালহৌসি রোডের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় এরপর থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার কারার পাশাপাশি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যদিও ওই সন্দেহভাজন ব্যক্তির কোন হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
চলতি বছরের প্রথমেই পাঠানকোট এয়ার বেসে জঙ্গি হামলার ঘটনায় ৭ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। এর মধ্যে উরির সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় ১৮ জন সেনার মৃত্যু হয়েছে। তাই সীমান্ত অতিক্রম করে আসা জঙ্গি বা জঙ্গি গোষ্ঠী কোন নাশকতা ঘটাতে না পারে তার জন্য তল্লাশি অভিযান জারি রাখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications