৫২ ঘণ্টা পার, সাঁঝোয়ানে এখনও জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি সেনার

শনিবার ভোর পাঁচটার কিছু আগে জম্মুর সাঁঝোয়ানে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় সেনা অভিযান এখনও থামেনি। ৫২ ঘণ্টা পেরিয়ে গেলেও গোটা এলাকা ও ক্যাম্পে চিরুনি তল্লাশি অব্যাহত।

শনিবার ভোর পাঁচটার কিছু আগে জম্মুর সাঁঝোয়ানে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় সেনা অভিযান এখনও থামেনি। ৫২ ঘণ্টা পেরিয়ে গেলেও গোটা এলাকা ও ক্যাম্পে চিরুনি তল্লাশি অব্যাহত রেখেছে ভারতীয় সেনা।

৫২ ঘণ্টা পার, সাঁঝোয়ানে এখনও জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি

সাঁঝোয়ানের ঘটনায় প্রথমে কতজন জঙ্গির উপস্থিতি ছিল তা নিয়ে সেনা ধন্দে ছিল। ইতিমধ্যে দুদিনের অপারেশনে চার জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আর কোনও জঙ্গির উপস্থিতি রয়েছে কিনা তা নিশ্চিত করতে সেনা তল্লাশি অভিযান জারি রেখেছে।

সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় ৫ সেনা জওয়ান সহ এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ঘটনায় মোট ৬জন সেনা ও ৬ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর ৫২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সেনা অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, শ্রীনগরে দুই জঙ্গিকে অস্ত্র ও ব্যাগ পিঠে ঘুরতে দেখা গিয়েছে। যে ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে। দুজন সন্দেহজনক জঙ্গি পিঠে ব্যাগ ও হাতে একে৪৭ হাতে ঘুরছে এবং তারা শ্রীনগরের সিআরপিএফ ক্যাম্পের দিকে এগোচ্ছে। এই খবর পেয়েই সেনা গুলি চালালে দুই জঙ্গি পালিয়ে গিয়েছে। তবে ফের জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+