'ডেরা'-র সিরসা আশ্রমে জোরদার তল্লাশি, উদ্ধার নগদ টাকা, হার্ড ডিস্ক, জারি কারফিউ

হরিয়ানার সিরসায় 'ডেরা সচা সৌদা' প্রধান রাম রহিমের আশ্রমে তল্লাশি অভিযানের জেরে এলকায় কারফিউ জারি করা হয়েছে।

হরিয়ানার সিরসায় 'ডেরা সচা সৌদা' প্রধান রাম রহিমের আশ্রমে তল্লাশি অভিযানের জেরে এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গোটা এলাকায় বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। প্রসঙ্গত উল্লেখ্য, ডেরা প্রধান রাম রহিমে ধর্ষণের দায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ড নিয়ে আপাতত জেলবন্দি। তার বিরুদ্ধে রয়েছে খুন থেকে ধর্ষণ সহ নান অপরাধের অভিযোগ। সেই অভিযোগর ভিত্তিতেই তদন্তের স্বার্থে চলছে তল্লাশি। তল্লাশি অভিযান থেকে কী খবর উঠে আসছে দেখে নেওয়া যাক।

'ডেরা'-র সিরসা আশ্রমে জোরদার তল্লাশি, উদ্ধার হচ্ছে হার্ড ডিস্ক সমেত নানা জিনিস

  • তল্লাশি অভিযান চালাচ্ছে হরিয়ানা পুলিশ ও সেনা। এলাকায় মোতায়েন রয়েছে ৪০ জন SWAT কমান্ডো, ৫০ টি বম্ব ডিসপোজাল ইউনিট, ৪১ কম্পানি আধাসামরিক সেনা।

'ডেরা'-র সিরসা আশ্রমে জোরদার তল্লাশি, উদ্ধার হচ্ছে হার্ড ডিস্ক সমেত নানা জিনিস

  • ডেরা প্রধানরে আশ্রমের কাছ থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিকের পয়সা। যা কেবলমাত্র ডেরায় ব্যাবহার করা হত। উল্লেখ্য, ডেরা জুড়ে চলত একটি সমান্তরাল অর্থনীতি।

  • বেশ কিছু কম্পিউটার, নগদ টাকা, হার্ড ডিস্ক উদ্ধার করেছে তল্লাশি অভিযানে থাকা ফরেন্সিক টিম।

  • হরিয়ানা ও পাঞ্জাব হাইকোর্টের নির্দেশ চলছে তল্লাশি অভিযান।
  • ডেরা সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ডেরার মুখপাত্র বিপাসানা ইনসান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+