শিয়ালদহ-আজমেঢ় রেল দুর্ঘটনা : কুয়াশাতেই বিপদ, রক্ষাও কুয়াশাতেই
কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটলেও কুয়াশার কারণেই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। কুয়াশার জন্য ট্রেনের গতি কম ছিল।
কলকাতা, ২৮ ডিসেম্বর : কানপুরের কাছে শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও নির্দিষ্টভাবে জানান না গেলেও, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকাতেই এই দুর্ঘটনা। [(Live) শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেসের ১৫টি বগি লাইনচ্যুত, মৃত ২, আহত ৪৬]

কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটলেও কুয়াশার কারণেই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। কুয়াশার জন্য ট্রেনের গতি কম ছিল। তার জেরে ১৫ টি বগি লাইনচ্যূত হলেও বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। ট্রেনের গতি পূর্ণমাত্রায় থাকলে এই দুর্ঘটনা আরও বড় আকার নিতে পারত এবং হতাহতের সংখ্যা অনেকটাই বেড়ে যেত বলে মনে করা হচ্ছে।
২৬ তারিখ রাত ১১ টা ৫ মিনিটে এই ট্রেনটি ছাড়ার কথা ছিল। কিন্তু কুয়াশার কারণে তা ছাড়তে দেরি করে। ২৭ তারিখ ভোরে ট্রেনটি ছাড়ে। গন্তব্যে পৌছনোর আগেই কানপুর থেকে ৫০ কিলোমিটার দূরে রুরা-মেথা স্টেশনের কাছে লাইন থেকে ছিটকে যায় ট্রেনের ১৫টি কামরা।












Click it and Unblock the Notifications