প্রতি বছর বাড়ছে জলস্তর, সমুদ্রগর্ভে চলে যেতে পারে কলকাতা সহ একাধিক শহর, সংসদে পেশ রিপোর্ট

বর্ষার কয়েক পশলা বৃষ্টি হতে না হতে জল জমে নাজেহাল অবস্থা বাণিজ্যনগরীর।

বর্ষার কয়েক পশলা বৃষ্টি হতে না হতে জল জমে নাজেহাল অবস্থা বাণিজ্যনগরীর। গত কয়েকবছর ধরেই চলছে এই জল যন্ত্রণা। যার কারণ প্রকাশ্য এলো স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর রিপোর্টে। যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে অশ্বিনীকুমার চৌবে জানিয়েছেন গত ৪০ থেকে ৫০ বছর ধরে সমুদ্রস্তর বছরে ১.‌৩ মিলিমিটার করে বাড়ছে। যার কারণে ভারতের উপকূলূবর্তি এলাকাগুলিতে প্রবল রকমের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে।

বাড়ছে জলস্তর

বাড়ছে জলস্তর

সমুদ্রের উত্তাল ঢেউ, অল্প বৃষ্টিতেই প্লাবিত হয়ে পড়ছে উপকূলবর্তী এলাকা। এমনকী শহরও। জলস্তর বাড়ার কারণে সমুদ্র গ্রাস করছে স্থলভূমি।

ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রীর

ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রীর

সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায এই উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসেছে। সেকারণেই মুম্বই, গুজরাট সহ রাজ্যের একাধিক সমুদ্র উপকূলবর্তী শহরগুলিতে জলজমার সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

গলে যাচ্ছে বরফ

গলে যাচ্ছে বরফ

জি-‌২০ সামিটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও বিষয়টি উত্থাপন করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকে। সেখানেও গুরুত্বের সঙ্গে এইসমুদ্রস্তর বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কয়েকদিন আগেই নাগার উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল গ্রিনল্যান্ডের বরফ প্রায় গলে গিয়েছে।

কলকাতাও চলে যেতে পারে সমুদ্রগর্ভে

কলকাতাও চলে যেতে পারে সমুদ্রগর্ভে

এতে আরও বিপজ্জনক বার্তা দেখতে পাচ্ছেন বিজ্ঞানীরা। এই পরিস্থিতি চলতে থাকলে হয়তো একটা সময় মুম্বই, কলকাতার মতো একাধিক গুরুত্বপূর্ণ শহর সমুদ্রের গর্ভে চলে যাবে। এমনও আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের বিজ্ঞানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+