কাশ্মীরে ভোটের কর্তব্যরত অফিসারের দিকে বন্দুক তাক সেনার! চাঞ্চল্য এলাকায়

দ্বিতীয় দফা ভোটের মুখে চাঞ্চল্য ছড়াল কাশ্মীর উপত্যকায়। সেখানে সেনা জওয়ানদের বিরুদ্ধে ভোটের কর্তব্যরত এসডিএম ও তাঁর সহযোগীদের হেনস্থার অভিযোগ উঠেছে।

দ্বিতীয় দফা ভোটের মুখে চাঞ্চল্য ছড়াল কাশ্মীর উপত্যকায়। সেখানে সেনা জওয়ানদের বিরুদ্ধে ভোটের কর্তব্যরত এসডিএম ও তাঁর সহযোগীদের হেনস্থার অভিযোগ উঠেছে। দোরুর এসডিএমএর অভিযোগ তাঁদের ভোটের গুরুত্বপূর্ণ কাজে বাধা দিয়েছে সেনা জওয়ানরা।

ভোটের কর্তব্যরত এসডিএমকে বন্দুকের নলের মুখে রেখে ফোন কেড়ে নেয় সেনা! চাঞ্চল্য এলাকায়

শুধু ভোটের কাজে বাধাই নয়। তার সঙ্গে ভোট কর্মীদের হেনস্থাও করা হয়েছে বলে দাবি করেছেন কাশ্মীরের দোরু এলাকার এসডিএম গুলাম রসুল ওয়ানি। জানা গিয়েছে, শ্রীনগর -কাজিগন্দ হাইওয়েতে দালওয়াচ এলাকায় রীতিমত হেনস্থার শিকার হন ওই ভোট কর্মীরা। এমনই অভিযোগ জানিয়েছেন এসডিএম। ভোটের কাজে তাঁরা যাওয়ার সময় মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ। মারধর করা হয় তাঁদেরও।

অভিযোগ পত্রে লেখা হয়, রাস্তায় নামিয়ে ২০ মিটার তাঁকে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। এমনকি এসডিএমকে বন্দুকের নলের মুখেও রাখা হয়। কেড়ে নেওয়া হয় ফোন, পরে তা মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোটা ঘটনার নিন্দায় সরব হন। তাঁর দাবি,'সেনার হাতে কাশ্মীরের মানুষ রোজই হেনস্থার শিকার হন। তবে এবার সরকারী অফিসারদেরও হেনস্থা হতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। '

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+