সুস্থায়ী উন্নয়নে জলবায়ু কর্মকাণ্ডের বিচারে এগিয়ে নবীন পট্টনায়েকের রাজ্য ওড়িশা
সুস্থায়ী উন্নয়নে এগিয়ে ওড়িশা
এসডিজি (সাসটেনেবল ডেভলপমেন্ট গোল) ইন্ডিয়া ইনডেক্স গোল–১৩–তে সব রাজ্যকে ছাড়িয়ে শীর্ষস্থানে পৌঁছালো ওড়িশা। এই রাজ্যের জলবায়ু কর্মকাণ্ডই তাকে সব রাজ্যের মধ্যে সেরার স্তরে নিয়ে গিয়েছে।

শীর্ষস্থানে ওড়িশা
ফ্রন্ট রানার বিভাগে (৬৫ থেকে ৯৯ নম্বরের মধ্যে) ছ'টি রাজ্যের মধ্যে ৭০ নম্বর পেয়ে শীর্ষস্থানে রয়েছে ওড়িশা। এরপরই নাম আছে কেরল (৬৯), নাগাল্যান্ড (৬৯), গুজরাত (৬৭), মিজোরাম (৬৬) এবং সিকিম (৬৫)। প্রসঙ্গত, এসডিজি ইনডেক্স স্কোর ফর গোল-১৩ নম্বরগুলি রাজ্যগুলির জন্য ১৬ থেকে ৭০ এর মধ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ১৮ থেকে ৭৭ এর মধ্যে রয়েছে। উল্লেখযোগ্যভাবে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ওড়িশা ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সবচেয়ে ভালো কাজ করে দেখিয়েছে।

পিছিয়ে দশটি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল
ফ্রন্ট রানার্স বিভাগে ছ'টি রাজ্য ও তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে (উভয়ের স্কোর ৬৫ ও ৯৯-এর মধ্যে)। তবে দশটি রাজ্য ও দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল এই উচ্চাকাঙ্খী বিভাগে (সূচকের নম্বর ৫০-এরও কম) পিছিয়ে পড়েছে।

এসডিজি ইন্ডিয়া ইনডেক্স আসলে কী
পাঁচ বছর আগে রাষ্ট্রপুঞ্জ গোটা বিশ্বের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ২০৩০-এর জন্য ১৭টি লক্ষ্য বা 'সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল' (এসডিজি) স্থির করে। অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক উন্নয়নের কথা ভেবে ১৯৩টি দেশ মিলে বিস্তারিত আলোচনার পরে এই লক্ষ্যগুলি ঠিক হয়। সেই লক্ষ্য পূরণের দিকে কোন রাজ্য কেমন কাজ করছে, ২০১৮ সাল থেকে তারই সমীক্ষা শুরু করেছে নীতি আয়োগ। জলবায়ু পদক্ষেপের লক্ষ্যে ভারতের কর্মকাণ্ড পরিমাপের জন্য, পাঁচটি জাতীয়-স্তরের সূচক চিহ্নিত করা হয়েছে, যা এই লক্ষ্যটির আওতায় বর্ণিত ২০৩০ সালের পাঁচটি এসডিজি লক্ষ্যমাত্রার মধ্যে দু'টির আধীনে রয়েছে।

কোন কোন বিষয়ের ওপর নির্ভর
এই সূচকের নম্বর নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর।
১) চূড়ান্ত জলবায়ুর ক্রিয়াকলাপের কারণে প্রতি এক কোটি জনসংখ্যায় মানুষের প্রাণহানি
২) বিপর্যয় স্থিতিস্থাপকতা সূচক অনুযায়ী দুর্যোগ প্রস্তুতি
৩) বিদ্যমান উৎপাদক ক্ষমতা থেকে নবায়নযোগ্য শক্তির শতাংশ
৪) প্রতি হাজার জনসংখ্যা এলইডি বাল্বের মাধ্যমে সিও২ সংরক্ষণ
৫) বায়ূ দূষণের কারণে অসফল সময়োচিত জীবন বর্ষের (ড্যালি) দর (প্রতি এক লক্ষ জনসংখ্যায়)

ওড়িশার নম্বর সবচেয়ে বেশি
চূড়ান্ত জলবায়ুর ক্রিয়াকলাপের কারণে প্রতি এক কোটি জনসংখ্যায় মানুষের প্রাণহানি এই সূচকের বিভাগে শূন্য লক্ষ্যমাত্রার বিরুদ্ধে ওড়িশার প্রদর্শন ২২.৭৮। একইভাবে বিপর্যয় স্থিতিস্থাপকতা সূচক অনুযায়ী দুর্যোগ প্রস্তুতি সূচকে ৫০ লক্ষ্যমাত্রায় ওড়িশার নম্বর ২২। তৃতীয় সূচকেও লক্ষ্যমাত্রা ৪০-এর মধ্যে ওড়িশার নম্বর ৩১.৪০। সিও২ সংরক্ষণ এলডি ব্লাব থেকে এই বিভাগে ১০৩.২২ লক্ষ্যমাত্রার মধ্যে ওড়িশা পেয়েছে ১২০.০৭। শেষ বিভাগে ১৪৪২ লক্ষ্যমাত্রার মধ্যে ওড়িশা ৩২০১ নম্বর পেয়েছে। এই সূচকগুলি উপ-জাতীয় স্তরে তথ্যের প্রাপ্যতার ভিত্তিতে এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তুলনা নিশ্চিত করার জন্য বেছে নেওয়া হয়েছে।
এসডিজি ইন্ডিয়া ইনডেক্স ও ড্যাশবোর্ডের ২০২০-২১ সালের তৃতীয় এডিশন বৃহস্পতিবার প্রকাশ করে নীতি আয়োগ।












Click it and Unblock the Notifications