তাঁর সৃষ্টির বন্দনায় আজ গোটা দেশ, কী বললেন রামলালার বিগ্রহের সৃষ্টিকর্তা অরুণ যোগীরাজ

অবশেষে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা পেলেন রামলালার। কালোপাথরের বিগ্রহের দর্শনে বিভোর গোটা দেশ। ৫ বছরের বালকের শিশুসুলভ সারল্য নিেয় বিরাজমান তিনি। আর যিনি সেই বিগ্রহের সৃষ্টি করেছেন তাঁর আজ সবচেয়ে বড় পুরস্কার প্রাপ্তি হল।

অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পর সেই শিল্পী বলেছেন, নিজেকে আজ তাঁর পৃথিবীর সবচেয়ে ভাগ্যশালী বলে মনে হচ্ছে। ৫০০ বছরের অপেক্ষা অবসান ঘটেছে আজ। গোটা দেশ আগামী দিনে যাঁর উপাসনা করবেন তাঁর বিগ্রহের সৃষ্টি হয়েছে তাঁর হাত দিয়েই। এটা ভেবেই নিজেকে ধন্য বলে মনে হচ্ছে শিল্পী অরুণ যোগীরাজের। এর থেকে বড় মূল্য আর তাঁর শিল্পের হতে পারে না বলে জানিয়েছেন। অসংখ্য মানুষের মনে বিরাজ করতে তাঁর সৃষ্ট রামলালা। সে এক অন্য অনুভূতি যেটা বলে বোঝানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

ram mandir

৫ বছরের বালকের সারল্য রামলালার মুখে। সেই অভিব্যক্তি নিপুন দক্ষতায় ফুটিয়ে তুলেছেন শিল্পী রামলালার মূর্তিতে। মন্দির ট্রাস্ট দুই শিল্পীকে মূর্তি তৈরি করতে দিয়েছিলেন। যে শিল্পীর সৃষ্টি তাঁদের মনের ভাবনা অনুযায়ী মনে ধরবে। সেই সারল্য মূর্তিতে ফুটিয়ে তুলতে সফল হয়েছিলেন শিল্পী অরুণ যোগী রাজ। কর্নাটকের মহীসূরের ভাস্করশিল্পী তিনি। এর আগেও একাধিক মূর্তি তৈরি করেছেন। কেদারাথে আদি শঙ্কারাচার্যের মূর্তি তাঁর তৈরি করা। আবার দিল্লিতে কর্তব্যপথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও তাঁরই তৈরি।

অযোধ্যার রাম লালার মূর্তিও তিনিই তৈরি করেেছন। অযোধ্যার রাজা রাম নয় কৌশল্যার রাঘবনন্দন হিসেবে বিরাজ করবেন রামলালা। সেই মতো ভাবনা নিয়েই তিনি তৈরি করেছিলেন মূর্তিটি। কালো পাথরের তৈরি মূর্তিটি ৬ ফুট উচ্চতার বেদির উপরে বসানো পর সেটির উচ্চতা হয়ে দাঁড়িয়েছে ৮ ফুট। মন্দিরের বাইরে থেকে ভক্তরা যাতে রামলালার দর্শন পান সেকারণেই এই মূর্তি তৈরি। এতোদিন যেটি কেবল মূর্তি ছিল সেটি আজ প্রাণ পেয়েছে। গোটা অযোধ্যা কনের মতো সেজে উঠেছে।

সকাল সকাল একেবারে অভিজিৎ মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০০ বছরের প্রতীক্ষার অবসান হয়েছে আজ। প্রাণ প্রতিষ্ঠার সময় আবেগে বিহ্বল হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ঠিক ততটাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন রামলালার বিগ্রহের সৃষ্টি কর্তার। আজ তিনি জীবনের সেরা পুরস্কার পেলেন বলে জানিয়েছেন শিল্পী অরুণ যোগী রাজ। গোটা বিশ্বের কাছে তাঁর সৃষ্টি আজ থেকে সমাদৃত হবে। এবং এর পরেও কত হাজার সহস্র বছর ধরে সেটি সমাদৃত হতে থাকবে। একজন শিল্পীর কাছে এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+