মর্মান্তিক দুর্ঘটনা! বন্যার খবর সংগ্রহে গিয়ে মৃত্যু সাংবাদিকের
বন্যার খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে কেরলে। মাথ্রুভূমি চ্যানেলের সাংবাদিক ও তাঁর গাড়ির চালক গিয়েছিলেন কেরলের ভাইকমে। যে বোটে তাঁরা যাচ্ছিলেন সেটি ক্যানেলে ডুবে যায়।
বন্যার খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে কেরলে। মাথ্রুভূমি চ্যানেলের সাংবাদিক ও তাঁর গাড়ির চালক গিয়েছিলেন কেরলের ভাইকমে। যে বোটে তাঁরা যাচ্ছিলেন সেটি ক্যানেলে ডুবে যায়।

উদ্ধার কাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা দল, দমকল ও নৌবাহিনী। অনেক খোঁজাখুঁজির পর তাঁদের দেহ উদ্ধার করা হয়।
কোট্টায়ামের সরকারি মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় মাথ্রুভূমির স্ট্রিঞ্জার সাজির পরিবারের হাতে।
গাড়ি চালক বিপিনের দেহ উদ্ধার করা হয় দুর্ঘটনা স্থল থেকে ৩০০ মিটার দূরে। ময়নাতদন্তের পর তাঁর দেহও তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
দুর্ঘটনাগ্রস্ত বোটে ছিলেন ওই চ্যানেলের কোট্টায়ামের সাংবাদিক কেবি শ্রীধরন এবং ক্যামেরাম্যান অভিলাস। তাঁদেরকে অন্য একটি বোটে থাকা স্থানীয়রা উদ্ধার করেন।

Click it and Unblock the Notifications