লোকসভায় পেশ হল ৩৭০ ধারা নিয়ে আনা বিল, শুরু তুমুল বিরোধিতা, যুক্তি সাজালেন অমিত শাহ

রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের পর এদিন লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের পর এদিন লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তা পাশ হয়ে গিয়েছে। ফলে কাশ্মীর দেশের অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মতোই হয়ে গেল। সংসদের নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিল পাশ করাতে বিন্দুমাত্র বেগ পেতে হবে না শাসক দলকে।

লোকসভায় পেশ হল ৩৭০ ধারা নিয়ে আনা বিল, শুরু তুমুল বিরোধিতা, যুক্তি সাজালেন অমিত শাহ

সোমবার রাজ্যসভায় বিল এনে কাশ্মীরকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে ফেলা হয়েছে। বাতিল করা হয়েছে ৩৭০ ধারা ও ৩৫এ ধারা। কাশ্মীরকে দুটি অংশে ভাঙা হয়েছে। একদিকে জম্মু ও কাশ্মীর ও অন্যদিকে লাদাখ। জম্মু ও কাশ্মীরে আইনসভা থাকলেও লাদাখে তা থাকছে না।

কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের পর এখন যেকোনও নাগরিক এখানে জমি কিনে বসবাস করতে পারবেন। ভারতের যেকোনও নাগরিক পাকাপাকিভাবে কাশ্মীরের বাসিন্দা হতে পারবেন। স্থায়ী বাসিন্দা হওয়ার অর্থ সেখানে ব্যবসা করা অথবা বিনিয়োগ করতে পারবেন। জম্মু ও কাশ্মীরে সরকারি কাজ করতে পারবেন।

জম্মু ও কাশ্মীরের এবার থেকে আলাদা পতাকা থাকল না। কেন্দ্রের হাতে পুলিশের ক্ষমতা থাকল। এখানকার কোনও মহিলা বাইরের রাজ্যে বিয়ে করলেও পরিবারের সম্পত্তিতে তাঁর ভাগ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+