কাশ্মীর জমি-বাড়ি -সম্পত্তি কিনতে পারবেন যেকোনও ভারতবাসী! ৩৭০ ধারার বিলুপ্তিতে নয়া সূর্যোদয়

কাশ্মীরে এবার জমি-বাড়ি কিনতে পারবেন যেকোনও ভারতীয়!

একবার যিনি ভূস্বর্গের চোখ জোড়ানো প্রকৃতির রূপ দেখেছেন , তাঁর কাছে সেই দৃশ্য ভোলা খুবই কঠিন! কাশ্মীরের বাইরে থেকে আসা বহু ভারতী পর্যটকই কাশ্মীরের রূপে মুগ্ধ হয়ে সেখানে বসবাসের জন্য জমি কেনার ইচ্ছা মনে মনে রাখলেও তা এতদিন কার্যকর করতে পারেননি, ৩৭০ ধারার নিয়ম অনুযায়ী। তবে, ৩৭০ ধারা নিয়ে মোদী সরকারের সাম্প্রতিক ঘোষণার পর এই সমস্যার সমাধান হয়েছে। এবার থেকে যেকোনও ভারতীয়ই কাশ্মীরে জমি ও বাড়ি কিনতে পারবেন।

কাশ্মীরে এবার জমি-বাড়ি কিনতে পারবেন যেকোনও ভারতীয়! ৩৭০ ধারা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

গত কয়েকদিন ধরেই তপ্ত ছিল ভূস্বর্গের মাটি। দফায় দফায় সেখানে সেনা জওয়ানদের মোতায়েনের কবর উঠে এসেছে। এপপর ১৪৪ ধরা জারি হওয়ার তথ্যও সামনে অসে। আর এসবের মধ্যেই গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট পরিষেবা। আর ৫ অগাস্ট ২০১৯ সোমবার দিনের আলো ফুটতেই, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন কাশ্মীর থেকে তুলে নেওয়া হচ্ছে ৩৭০ ধারা। যার ফলে কাশ্মীরের মহিলারা যেমন জম্মু, কাশ্মীর , লাদাখের বাইরে যেকোনও জায়গার বাসিন্দাকে বিয়ে করতে পারবেন , তেমনই কাশ্মীরের বাইরের যেকোনও ভারতীয় জমি কিনতে পারবেন ভূস্বর্গে।

কাশ্মীরে জমি-বাজডি কেনার ঘটনা খুব প্রাসঙ্গিক কাশ্মীরী পণ্ডিতদের কাছে। যাঁদের ১৯৮৯ সালে এক অভিশপ্ত রাতের পর নিজের সমস্ত ভিটে-মাটি ছেড়ে চলে যেতে হয়। এক সন্ত্রস্ত রাতের ঘটনায় কাশ্মীরি পণ্ডিতরা চলে যান ভূস্বর্গ ছেড়ে। প্রসঙ্গত, সপ্তদশ লোকসভা ভোটের আগে বিজেপি বারবার দাবি করেছিল, কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের ফেরানো হবেই। আর এদিনের ঘোষণা বিজেপির সেই ইস্তেহারে লেখা বক্তব্যকেই যেন উস্কে দিল। এদিন সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে অন্যতম ছিল , জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+