১০০-তে '৬' পেলেই পাওয়া যাবে আইআইটিতে ভর্তির ছাড়পত্র!
নয়াদিল্লি, ১৪ জুলাই : মশকরা ছাড়া আর কিই বা বলা যেতে পারে একে? শিক্ষায় কোনওরকম সমঝোতা বরদাস্ত করা হবে না। তাই ৫ শতাংশের কম নম্বর পাওয়া ৭৩ জন ছাত্রকে কয়েকদিন আগেই বহিঃষ্কার করেছিল আইআইটি রুরকি।
তবে এবার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য একেবারে দরাজহস্ত হতে চলেছে আইআইটি। জানা গিয়েছে, পিছিয়ে পড়া অংশকে সুযোগ দিতে মানের সঙ্গে আপোসেও রাজি আইআইটি। এমনই ভাবনাচিন্তা চলছে সেখানকার কেষ্টবিষ্টুদের মাথায়।

জানা গিয়েছে, সব আসন ভর্তি করতে এবার থেকে মোট ৫০৪ নম্বরের মধ্যে ৩১ পেলেই ভর্তি হওয়া যাবে আইআইটিতে। অর্থাৎ পেতে হবে শতকরা ৬ শতাংশের কিছু বেশি নম্বর।
সাধারণ বিভাগের ছাত্রছাত্রীদের জন্য 'কাট অব মার্কস' ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৪.৫ শতাংশ করা হয়েছে। সংরক্ষিত আসনে (তপশিলি উপজাতি ও শারীরিকভাবে অক্ষম) তা কমিয়ে করা হয়েছে ১২.২৫ শতাংশ। এবং তৃতীয় এই বিভাগে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা অন্তত ৬.১ শতাংশ নম্বর পেলেই ভর্তি হতে পারবে।












Click it and Unblock the Notifications