নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভার্চুয়াল মোডে হবে SCO summit! চিন-পাকিস্তান যোগ দেবে এই সম্মেলনে?
SCO Summit India 2023: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে ভারত। এমনটাই জানাচ্ছে বিদেশমন্ত্রক (MEA)। তবে এই বৈঠক ভার্চুয়ালের মাধ্যমে হবে। তবে কি কারনে তা ভার্চুয়ালের মাধ্যমে হবে তা অবশ্য স্পষ্ট নয়।
গত বছর এসইও সম্মেলন উজবেকিস্তানের (Uzbekistan) সমরকন্দে হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিয়েছিলেন। একই সঙ্গে চিনের প্রেসিডেন্ট জি জিনপিং, রুশ প্রেসিডেন্ট পুতিন সহ একাধিক রাষ্ট্রনেতারা এই বৈঠকে অংশ নেন। ভারত গত বছর ১৬ সেপ্টেম্বর সমরকন্দ শীর্ষ সম্মেলনে এসসিওর সভাপতিত্ব গ্রহণ করে।

বিদেশমন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে ভার্চুয়াল মোডে এসইও বৈঠকের কথা বলা হয়েছে। পাশাপাশি ভারতের প্রথম সভাপতিত্বে SCO কাউন্সিলের রাষ্ট্রপ্রধানদের ২২তম শীর্ষ সম্মেলন চার জুলাই হবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করবেন বলে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এসসিও সম্মেলন গোয়াতে হয়েছে। যেখানে একাধিক দেশের বিদেশমন্ত্রকের মন্ত্রী এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রক জানাচ্ছে, এসইও অন্তভুক্ত একাধিক দেশ চিন, রাশিয়া, কাজাকিস্তান, পাকিস্তান, তাজাকিস্তান এবং উজবেকিস্তান এই সম্মেলনে অংশ নেবে।
এছাড়াও ইরান, বেলারুস এবং মঙ্গোলিয়ার পর্যবেক্ষক দেশকেও ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। এসইও পরম্পরা অনুযায়ী তুর্কিমেনিস্তানকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রন ইতিমধ্যে ভারতের তরফে কড়া হয়েছে বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক বলছে, গুরুত্বপূর্ণ এই সম্মেলনে ছটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংগঠনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এবার সিইও সম্মেলনের থিম সুরক্ষা। সুরক্ষার পাশাপাশি, অর্থ ব্যবস্থা, ব্যবস্থা, যোগাযোগ সহ একাধিক বিষয় আলোচনাতে উঠে আসবে বলে জানা গিয়েছে। ফলে এই বৈঠক সবদিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিন-পাকিস্তানের ভূমিকা কি হবে তা নিয়ে নজর রয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন শ্রীনগরে জি-২০ এর একটি সম্মেলন ছিল। আর সেই বৈঠকে চিন কিংবা পাকিস্তানের তরফে কোনও প্রতিনিধি অংশ নেয়নি। পাল্টা ভারতকে কড়া বার্তা দেয় এই দুই দেশই। বিশেষ করে বিতর্কিত অংশে এই ধরনের বৈঠক করা নিয়ে প্রশ্ন তোলে চিন-পাকিস্তান।
এই অবস্থায় সামনেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলন। সেদি অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। কিন্তু হঠাত করে কেন ভার্চুয়াল মোডে এই বৈঠক করার সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications