Nipah virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, ১০০০ ছড়াতে পারে সংক্রমণের সংখ্যা
Nipah virus: করোনার আতঙ্ক এখনও কাটেনি! আর এর মধ্যেই নয়া সঙ্কট কেরলে ভয়ঙ্কর আকার নিচ্ছে নিপা ভাইরাস। ইতিমধ্যে এই ভাইরাসে বহু মানুষ সংক্রমিত হয়েছে। আর এই অবস্থায় নতুন করে কার্যত লকডাউনের পরিস্থিতি সে রাজ্যে।
কোঝিকড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ (Nipah virus) দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফেও এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

আর এর মধ্যেই অশনি সঙ্কেত (Nipah virus) শোনাচ্ছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ। তিনি জানিয়েছেন, নিপা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের কাছাকাছি এসেছেন এমন ১০৮০ জনের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে নতুন আরও ১৩০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সে রাজ্য।
বিনা জানাচ্ছেন, এই তালিকায় ৩২৭ জন স্বাস্থ্য কর্মী (Nipah virus) রয়েছেন। অন্যান্য জেলাতেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। কারনে সংক্রমন রোগীর কাছি আরও বেশ কিছু মানুষ চলে আসতে পারে। গত ৩০ অগাস্ট এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ব্যক্তির নমুনা পরিক্ষা করে দেখা যায় তিনি পজিটিভ।
আর এই রিপোর্ট সামনে আসতেই আশঙ্কা আরও ভয়ঙ্কর আকার নিয়েছে। যদিও সরকারের তরফে সাধারণ মানুষকে অ্যালার্ট থাকার কথা বলা হয়েছে। প্রশাসনের তরফেও সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর। ইতিমধ্যে কেরলে যাওয়ার বিষয়ে কর্নাটক সহ বেশ কয়েকটি রাজ্য অ্যাডভাইজারি (Nipah virus) জারি করেছে।
প্রয়োজন ছাড়া কোঝিকড় সহ সংক্রমিত এলাকাগুলিতে না যাওয়ার কথা বলা হয়েছে। কেরলের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। ইতিমধ্যে বিশেষ টিম সে রাজ্যে পাঠানো হয়েছে। আইসিএমআরের তরফে বিশেষ অ্যান্টিবডিও মেশি মাত্রায় পাঠানো হচ্ছে।
সূত্রে জানা গিয়েছে, নিপা ভাইরাস নিয়ে দেশের অন্যন্য রাজ্যগুলিকে সাবধান থাকার কথা বলা হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে সরকারি কোনও বক্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications