বৃষ্টি বিপর্যস্ত চেন্নাইয়ে বন্ধ স্কুল, দুর্যোগের আশঙ্কা ঘিরে যা জানাল আবহাওয়া দফতর
বঙ্গোপোসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাইয়ের জনজীবন। বৃষ্টিবিঘ্নিত চেন্নাইতে আপাতত বন্ধ রয়েছে বিভিন্ন স্কুল। এমন এক পরিস্থিতিতে সুখের খবর শোনাতে পারছে না আবহাওয়া দফতরও।
বঙ্গোপোসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাইয়ের জনজীবন। বৃষ্টিবিঘ্নিত চেন্নাইতে আপাতত বন্ধ রয়েছে বিভিন্ন স্কুল। এমন এক পরিস্থিতিতে সুখের খবর শোনাতে পারছে না আবহাওয়া দফতরও। হাওয়া অফিসের দাবি, নিম্নচাপের জেরে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তামিলনাড়ুর বিভিন্ন অংশে বৃষ্টি বিপর্যয় জারি থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। গত ২১ ঘণ্টায়, চেন্নাইয়ে বেশ ভালো রকমের বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে, সেরাজ্যের বিপর্যয়ের পরিস্থিতির মধ্যে , তামিনলাড়ুর পুরো-প্রশাসন বিষয়ক মন্ত্রী অস্ট্রেলিয়া সফরে রওনা হয়েছেন। যার সমালোচনা করে বেশ সরব হয়েছে বিরোধীরা।
বৃষ্টির জেরে বেশ বিপর্যস্ত রয়েছে, চামিলনাড়ুর চেন্নাই সহ কাঞ্চিপুরম, থিরুভাল্লুর। দুর্যোগের শিকার তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলও।












Click it and Unblock the Notifications