অনলাইন ছেড়ে এবার কি অফলাইনে ক্লাস করবে পড়ুয়ারা, কী জানাল কেন্দ্র

অনলাইন ছেড়ে এবার কি অফলাইনে ক্লাস করবে পড়ুয়ারা, কী জানাল কেন্দ্র

করোনা কারণে বহুদিন ধরে স্কুল বন্ধ। তাই পড়ুয়াদের ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু এবার স্কুলে প্রবেশ করতে পাড়বে পড়ুয়ারা। বৃহস্পতিবার সূত্র মারফত জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের সমস্ত বিধি মেনেই খোলা হবে স্কুল। আর এই জন্য তৈরি করা হয়েছে একটি মডেলও।

অনলাইন ছেড়ে এবার কি অফলাইনে ক্লাস করবে পড়ুয়ারা, কী জানাল কেন্দ্র

সূত্র মারফত জানা গেছে, যেহেতু অভিভাবকরা চাইছেন না যে অনলাইনে পড়াশুনা করানো হোক। তাই তাঁরা বারবার চাইছেন স্কুল খোলার দাবি জানাচ্ছেন। তাই কেন্দ্রীয় সরকারের দেওয়া সমস্ত করোনা বিধি মেনে স্কুল খোলার জন্য একটি মডেল নিয়ে কাজ করছ।

স্কুল খুললেও করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসার ফলে দেশের বেশির ভাগ জায়গার স্কুল আবারও বন্ধ করা হয়েছে। এই মহামারির কারণে পড়ুয়ারা প্রায় ২ বছর ধরে অনলাইনে ক্লাস করছে। যদিও মাঝে কিছু সময় কোভিড বিধি মেনে স্কুল খোলা হয়েছিল।

পড়ুয়া অভিভাবকদের একটি প্রতিনিধি দল ও সেন্টার ফর পলিসি রিসার্চের সভাপতি ইয়ামিনী আইয়ার গতকাল রাজধানী দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার সাথে দেখা করেছিলেন। তাঁরা সেই সঙ্গে ১,৬০০ জন অভিভাবকের সই করা একটি স্মারকলিপি জমা দেন। তাতে, লেখা আছে, পুনরায় আবার খুলুক স্কুল।

জানা গেছে, দিল্লির পাশপাশি অন্যান্য রাজ্যের অভিভাবকদের একই দাবি। যদিও পাশপাশি আরেক দল অভিভাবক চাইছেন পড়ুয়াদের অনলাইনে ক্লাস রাখার জন্য। দিল্লি সরকার আবারও স্কুল খোলার কথা জানিয়েছিল। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের বৈঠকে এমন সিদ্ধান্ত স্থগিত করা হয়। উপমুখ্যমন্ত্রী জানান, শিশুরা যাতে মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকে তাঁর জন্য এটির প্রয়োজন।

তিনি দাবি করে বলেন, অনলাইন শিক্ষা কখনই অফলাইন শিক্ষার মতন নয়। পরিস্থিতি যখন ক্রমশই ভয়াবহ হয়ে উঠছিল, সরকার সেসময় শিশুদের স্কুলে আসা নিরাপদ মনে করছিলেন না। আর সেই কারণেই তখন বিদ্যালয়গুলি বন্ধ করে দিয়েছিল। যদিও কোভিড বিধি মেনে স্কুল খোলা হয়েছিল। কিন্তু নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, কোভিডের তৃতীয় ঢেউ আসার পর ২৮ ডিসেম্বর থেকে দিল্লির স্কুলগুলি আবার বন্ধ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+