সিএএ-র সমর্থনে জোর করে পড়ুয়াদের থেকে পোস্ট কার্ড লিখিয়ে নেওয়ার চেষ্টা স্কুলের, বাধা অভিভাবকদের
"অভিনন্দন। আমি, ভারতের নাগরিক, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সিএএ (নাগরিকত্ব সংশোধন আইন) এর জন্য অভিনন্দন জানাই। আমি এবং আমার পরিবার এই আইনটিকে সমর্থন করি ”
"অভিনন্দন। আমি, ভারতের নাগরিক, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সিএএ (নাগরিকত্ব সংশোধন আইন) এর জন্য অভিনন্দন জানাই। আমি এবং আমার পরিবার এই আইনটিকে সমর্থন করি "

মঙ্গলবার আহমেদাবাদের একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই পোস্টকার্ড বার্তাটি লেখার কথা বলা হয়। তবে বুধবার অভিভাবকদের প্রতিবাদের পরে স্কুল পরিচালনা সমিতি এই বিষয়ে "ভুল বোঝাবুঝি" হয়েছে বলে ক্ষমা চায় বলে জানা যাচ্ছে। পরে ওই পোস্টকার্ডগুলি অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হলে, পরবর্তীকালে সেগুলি ছিঁড়ে ফেলা হয়।
আহমেদাবাদের কাঁকরিয়া অঞ্চলে গুজরাট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন লিটল স্টার স্কুলে এই ঘটনাটি ঘটে। কিছু অভিভাবকের মতে, মঙ্গলবার ক্লাস চলাকালীন শিক্ষকরা ব্ল্যাকবোর্ডগুলিতে ওই অভিনন্দন বার্তা লিখেছিলেন এবং শিক্ষার্থীদের তাদের পোস্টকার্ডে ওই বার্তাটির অনুলিপি করতে বলেন। পোস্টকার্ডে পড়ুয়াদের তাদের বাড়ির ঠিকানা সহ প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা "পিএমও, দক্ষিণ ব্লক সচিবালয়ের ভবন, রাইসিনা হিলস, নয়াদিল্লী" লিখে জমা দিতে বলা হয়।
এই প্রসঙ্গে এক অভিভাবক বলেন, "আমার মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। আমি মঙ্গলবার সন্ধ্যায় জানতে পারি যে তার শ্রেণি শিক্ষক মোদীর কাছে সিএএর সমর্থনে অভিনন্দনমূলক বার্তা পাঠানোর জন্য নির্দেশ দেন। আমার সন্তান এই বিষয়ে কিছু বোঝে না এবং জানেও না। তাকে এটি করা জন্য বাধ্য করা একদমই উচিত নয়।"












Click it and Unblock the Notifications