বেহেড হয়ে ক্লাস নিতে এলেন প্রধানশিক্ষক, ভাইরাল হল ভিডিও

কানপুরে মদ্যপ অবস্থায় ক্লাস নিতে গেলেন প্রাথমিক স্কুলের শিক্ষক, ভাইরাল হল ভিডিও।

দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার ওপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কঙ্কালসার অবস্থা মাঝে মধ্যেই প্রকট হয়ে উঠছে। সম্প্রতি উঠে আসা রায়ান ইন্টারন্যাশনাল স্কুল একটি উদাহরণমাত্র। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আর যাই হোক বাড়ির ছোট ছেলে-মেয়েদের জন্য যে একেবারেই স্বাস্থ্যকর নয় তার প্রমাণ মিলল আরও একবার।

বেহেড হয়ে ক্লাস নিতে এলেন প্রধানশিক্ষক, ভাইরাল হল ভিডিও

উত্তরপ্রদেশের কানপুরে বিলহৌর নিভাদা প্রাথমিক স্কুলে প্রধানশিক্ষক এলেন ঠিকই কিন্তু পড়ানোর মত অবস্থায় ছিলেন না তিনি। মদ্যপ অবস্থায় স্কুলে এসে চেয়ারে বসার পর তাঁর আর ওঠার ক্ষমতা ছিল না। এমনকি পড়ুয়ারা যে তাঁকে নিয়ে হাসি- ঠাট্টা করছে, সেটা বোঝার মত অবস্থাতেও তিনি ছিলেন না বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর যোগী আদিত্যনাথ সরকার কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। কিন্তু শিক্ষার দুর্দশার ছবি প্রকাশ্যে এসেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর টুইটারে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। শিক্ষকের অবস্থাই যদি এমন হয় তাহলে পরবর্তী প্রজন্ম কী শিক্ষা পাবে সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+