স্বাধীনতা দিবসেই ছুরি দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, ফের চণ্ডীগড়ে বেআব্রু মহিলাদের নিরাপত্তা
স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার নবম শ্রেণির ছাত্রী। চণ্ডীগড়ের চিলড্রেন্স পার্ক এলাকার ঘটনা ।
স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হতে হল নবম শ্রেণির এক ছাত্রীকে। বর্ণিকা কুণ্ডুর ঘটনার পর এই ঘটনা আরও একবার চণ্ডীগড়ে মহিলাদের নিরাপত্তাহীনতার ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

চণ্ডীগড়ের গভর্নমেন্ট হাইস্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেরে সেক্টর ২৩ -এ বাড়ি ফিরছিল ওই ছাত্রী। চিলড্রেন্স পার্কের কাছাকাছি আচমকাই ছুরি দেখিয়ে বছর চল্লিশের এক ব্যক্তি তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পার্কের ভেতরে একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরই সেখান থেকে পালিয়ে যায় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
কোনওমতে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে যান চণ্ডীগড়ের এসএসপি। ডেকে পাঠানো হয় ডগ স্কোয়াডকেও। এদিকে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাতেও যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। তদন্তে নেমে নির্যাতিতার স্কুলের প্রিন্সিপাল ও চতুর্থ শ্রেণির দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সময়ে পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।












Click it and Unblock the Notifications