স্কুলের খাবারে একটু ডাল বেশি চেয়েছিল শিশু, পরিণামে যে 'শাস্তি' জুটল তার
মধ্যপ্রদেশের এক স্কুলে মিড ডে মিলের খাবার বিতরণের সময় ঘটে গেল এক সাংঘাতিক কাণ্ড।
মধ্যপ্রদেশের এক স্কুলে মিড ডে মিলের খাবার বিতরণের সময় ঘটে গেল এক সাংঘাতিক কাণ্ড। ক্লাস ওয়ানের এক শিশু খেতে বসে একটি বেশি ডাল চেয়েছিল। আর তার জন্য রেগে গিয়ে শিশুর মুখে আগ জ্বলন্ত ডাল ছুঁড়ে দেয় স্কুলের রাধুনি। ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

গরম ডাল ছোট্ট শিশুর মুখে পড়তেই তার মুখটি জ্বলে যায়। শুধু তাই নয়, নির্বোধ ওই পড়ুয়ার বুক পিঠ, ক্রমেই জ্বলে যেতে শুরু করে। স্কুল থেরে ৪৮০ কিলোমিটার দূরে হাসপাতাল। জ্বালায় তখন কাতরাচ্ছে সেই ছোট্ট শিশু। তবুও সেই অস্বাভাবিক যন্ত্রণা বয়ে নিয়েই শিশুটি অনেক দেরিতে অনেক পথ পেরিয়ে ভোপালের হাসপাতালে ভর্তি হয়।
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনাটি গত ২৩ জানুয়ারি ঘটলেও তাদের কাছে ২৪ জানুয়ারি অভিযোগ দায়ের করা হয় গোটা। খিদের তাড়নায় ছোট্ট শিশুর ডাল চেয়ে এভাবে অমূলক শাস্তি পাওয়ার ঘটনা নিঃসন্দেহে এক করুণ দৃশ্যকেই তুল ধরে ।












Click it and Unblock the Notifications