শীঘ্রই খুলছে স্কুল-কলেজ? শিক্ষকদের টিকাকরণে জোর দিতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের
শীঘ্রই খুলছে স্কুল-কলেজ? শিক্ষকদের টিকাকরণে জোর দিতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের
করোনা সঙ্কটের জেরে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে রাজ্য তথা দেশের প্রায় সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজাই বন্ধ রয়েছে। পঠনপাঠনের জন্য একমাত্র ভরসা অনলাইন মাধ্যম। কিন্তু তাতেও বিশেষ লাভ হচ্ছে না পড়ুয়াদের। এমতাবস্থায় এবার করোনার প্রভাব কমে আসতেই নতুন করে স্কুল-কলেজ খোলার পরিকল্পনা করল সরকার। আর এই জন্য এল নয়া নির্দেশিকা।

কেন্দ্রের তরফে বর্তমানে প্রায় সমস্ত রাজ্যকেই স্কুলের শিক্ষক ও পার্শ্ব-শিক্ষকদের টিকাকরণে জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সমস্ত শিক্ষা সংস্থা যেমন কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও (ইউজিসি) তাদের আওতায় থাকা সমস্ত শিক্ষক এবং কর্মীদের মধ্যে টিকা দেওয়ার বর্তমান অবস্থা মূল্যায়ন করতে বলা হয়েছে।
একইসাথে মূল্যায়নের পরেই তার রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে এই রিপোর্ট দেখেই স্কুল-কলেজ খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। অন্যদিকে ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্য টিকা নিয়ে জোরদার প্রচারাভিযান চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। সমস্ত শিক্ষকের যাতে ১০০ শতাংশ টিকারণ হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।
ওয়াকিবহাল মহলের ধারণা, শিক্ষকদের থেকে যাতে কোনোভাবেই শিশুরা করোনার কবলে না পড়েন তার জন্যই ক্যাম্পেন মোডে টিকাকরণ চালাতে চাইছে সরকার। যদিও শিশুদের করোনা সংক্রমণের প্রবণতা অবেকটাই কম। কিন্তু দেশজোড়া সঙ্কটের কথা মাথায় রেখে বর্তমানে কোনোরকম ঝুঁকিই নিতে চাইছে না সরকার। এমনকী নতুন করে স্কুল খোলার ব্যাপারে কয়েকদিন আগে এই পরামর্শই দিয়েছিলেন ভারতের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডাঃ বলরাম ভার্গব। বর্তমানে সেই নীতিতেই চলতে চাইছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications