উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে ফিরতি বর্ষা চেন্নাইয়ে, প্রবল বৃষ্টিতে বন্ধ স্কুল কলেজ, মৃত ২
ফিরতি বর্ষায় চরম খারাপ অবস্থা চেন্নাইয়ের। বুধবার বৃষ্টি একটু কমেছে তবে আবহাওয়া দফতর জানাচ্ছে যে ফের বৃষ্টি বাড়বে। থিরুভল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গালপাট্টতে বেশি বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টিতে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এক জন ব্যক্তির মৃত্যু হয়েছে যে বিদ্যুৎপৃষ্ট হয়ে, এক মহিলার মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে।

ভারি বৃষ্টির সম্ভাবনা
কাবেরী নদীর ব-দ্বীপ অঞ্চলের দুটি জায়গা আছে রামনাথপুরম এবং শিবগঙ্গা, এই দুই অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সাগরে জেলেদের যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টিতে অবস্থা এতটাই কগারাপ যে স্কুলে ছুটি দিয়ে দিতে হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কলেজও। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে থিরুভাল্লুর, রানিপেত এবং চেন্নাইতে।

স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ
স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ ভেলোর, কাঞ্জিপুরম, ভিলুপুরম, চেঙ্গালাপাট্টূতে। এখনও যা খবর মিলছে চেন্নাইতে ১২৬.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই পরিমান বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

কী বলছে হাওয়া অফিস?
স্থানীয় আবহাওয়া দফতর বলেছে, আজ ২ নভেম্বর চেন্নাইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে থিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গালাপাট্টূতেও। শুধু আজ নয় আগামী আরও কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে।
হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে থিরুবনামালাই, ভিল্লুপুরম, তিরুপাত্তুর, কাল্লাকুরিচি, কুড্ডালোর, আরিয়ালুর, তাঞ্জাভুর, থিরুভারুর, ভিল্লুপুরম, তিরুপাত্তুর,নাগাপাত্তিনাম, মাইলাদুতুরাই, থেনি, তেনকাশি, বিরুধুনগর, থিরিনেলভেলি, কন্যাকুমারী জেলায়। বৃষ্টি হবে পুদুচেরি, করাইকলেও। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আগে কী বলেছিল হাওয়া অফিস?
হাওয়া অফিস ২৯ অক্টোবর জানিয়েছিল যে, উত্তর পূর্ব মৌসুমি বায়ু শেষ পর্যন্ত এল তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। শনিবার তা প্রবেশ করে এই দুই রাজ্যে। মৌসম ভবন জানায় এমনটাই। এর ফলে প্রচুর বৃষ্টি শুরু হয় তামিলনাড়ুতে। এটি থাকে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। হাওয়া অফিস জানায় যে , "তামিলনাড়ু , পুদুচেরি, কড়াইকল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রের উপকূলে ২৯ অক্টোবর ২০২২ এ আসে এই উত্তর পূর্ব মৌসুমি বায়ু।
এও বলা হয়েছিল যে,এর জেরে উত্তর - পূর্ব দিকের বাতাস এবার নীচের ট্রপোস্ফিয়ার লেভেলের দিয়ে বইছে। ওই বাতাস অবস্থান করছে বঙ্গোপসাগর এবং দক্ষিণ পেনিনসুলা। এর ফলে হবে বৃষ্টি। এদিন হাওয়া অফিস তামিলনাড়ূ, পুদুচেরি, কেরালা, কর্ণাটকে বিক্ষিপ্ত, ভারি, মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে। বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ। এই বৃষ্টি চলবে ২ নভেম্বর পর্যন্ত। উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে বৃষ্টির ফলে তামিলনাড়ুতে মরসুমের ৪৮ শতাংশ বৃষ্টি হয়েছে।












Click it and Unblock the Notifications