বন্ধ স্কুল, তিন রাজ্যে রেড অ্যালার্ট আবহাওয়া দফতরের! কী পরিস্থিতি বাংলার, একনজরে
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা নিচের দিকে সরতে শুরু করেছে। এই সপ্তাহে উপকূলীয় কেরল, কর্ণাটক এবং কোঙ্কন-গোয়ায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েকদিনে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে এই রাজ্যগুলির কিছু অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা হিসেবে গোয়া শিক্ষা বিভাগ রবিবার ১৫ জুলাই সোমবার রাজ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে।

আবহাওয়া দফতরের তরফে সোমবার কেরলের মালাপ্পুরম, কান্নুর এবং কাসারাগোদে লাল সতর্কতা জারি করা হয়েছে। এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাদ, কোঝিকোড় এবং ওয়ানাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা হিসেবে কেরলের ছটি জেলায় স্কুল-কলেজ ১৫ জুলাই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, কেরল, কর্নাটক এবং গোয়ার কিছু অংশে আগামী কয়েকদিনের (বিশেষ করে ১৫ ও ১৬ জুলাই) মধ্যে কুড়ি সেমির বেশি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনায় মহারাষ্ট্রের চার জেলা রত্নাগিরি, সিন্ধুদুর্গ, সাতারা ও কোলাপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও আবহাওয়া দফতর, থানে, রায়গড়, পুনের জন্য কমলা সতর্কতা এবং মুম্বই ও পালঘরের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। টানা বর্ষণের কারণে মুম্বইয়ের শহরতলী এলাকায় বন্যা পরিস্থিতির খবর পাওয়া গিয়েছে।
মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাত অব্যাহত তাকায় রবিবার থানের ভিওয়ান্ডি এলাকায় কামওয়ারি নদী উপচে পড়ে। যে কারণে নদীর তীরবর্তী এলাকা জলস্ফীতি দেখা দেয়।
আবহাওয়া দফতরের তরফে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিদর্ভ, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম, নর্থ ইন্টেরিওর কর্নাটক এবং মারাঠওয়ারায়।
পূর্ব ও উত্তর-পূর্ব ভারত
এছাড়াও ওড়িশায় ১৫,১৭ ও ১৮, অরুণাচল প্রদেশে ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে, অসম মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications