জমা জলে আটকে পড়ল স্কুলবাস, প্রাণ বাঁচাতে ছোট্ট পড়ুয়ারা যা করল , দেখুন ভিডিও
বেশ কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান। রাজস্থানের বিভিন্ন জায়গায় গত দু'দিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে, তাতে জল দাঁড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। এলাকার দৌসা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে।

রাজস্থানের দৌসার একটি আন্ডারপাসে এদিন জল জমে থাকায় বিপত্তি বাঁধে। আন্ডারপাসের জমা জলের মধ্যে পড়ে যায় একটি স্কুল বাস। আর বিপদে পড়ে যায় বাসভর্তি স্কুল পড়ুয়া। পবাসের জানলা সমান জল ক্রমেই বাসের মধ্যে ঢুকতে থাকে। প্রাণে বাঁচতে,একে একে বাসের মাথায় এসে জড়ো হয় ছোট্ট স্কুল পড়ুয়ারা। তাদের এমন অবস্থা দেখে আশপাশ থেকে ছুটে আসে মানুষ। ধীরে ধীরে তাদের বাস থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
#WATCH: School kids being rescued after their school bus got stuck in a waterlogged underpass in Rajasthan's Dausa. pic.twitter.com/Na79iWvkia
— ANI (@ANI) August 23, 2018
উল্লেখ্য, বুধবার গোটা দিন ধরে প্রবল বৃষ্টিপাত হয় রাজস্থানে। গত ২৪ ঘণ্টায় গালিয়াকোট, লোহারিয়াতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বিপদসীমায় ফঠতে শুরু করেছে চম্বলের জল।

Click it and Unblock the Notifications