দিল্লিতে চলন্ত স্কুলবাসে আগুন, উদ্ধার ৩৩ পড়ুয়া
অল্পের জন্য় রক্ষা পেল ৩৩জন পড়ুয়া। দিল্লির ধৌলা কুঁয়া এলাকায় চলন্ত স্কুলবাসে আচমকাই আগুন ধরে যাওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ে তারা।
অল্পের জন্য রক্ষা পেল ৩৩জন পড়ুয়া। দিল্লির ধৌলা কুঁয়া এলাকায় চলন্ত স্কুলবাসে আচমকাই আগুন ধরে যাওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ে তারা। তবে তৎপরতার সঙ্গে সব পড়ুয়াদেরই নিরাপদে স্কুলবাস থেকে বের করে আনা হয়। কীভাবে স্কুলবাসে আগুন ধরল তা তদন্ত করে দেখছে দমকল।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দিল্লির ধৌলা কুঁয়া এলাকা দিয়ে যাওয়ার সময়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের নারায়না শাখার ওই বাসটিতে আগুন ধরে। সেসময়ে বাসে ৩৩জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রত্যেককেই নিরাপদে বের করে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় স্কুলবাসটি।
#Visuals from Delhi: Fire broke out in a school bus near Dhaula Kuan area, students were evacuated. Fire extinguished pic.twitter.com/VUl7ZPL4Nk
— ANI (@ANI) October 31, 2017
কিছুক্ষণের মধ্যেই অবশ্য দমকল এসে পড়ে। ৩টি ইঞ্জিনের কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। কী কারণে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications