নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে গেল স্কুলবাস, মর্মান্তিক মৃত্যু স্কুলপড়ুয়াদের
মর্মান্তিক পথ দুর্ঘটনায় সলিল সমাধি হল ২৯ জনের। মৃতের মধ্যে ২৬ জন স্কুল পড়ুয়ার। আহত হয়েছে অন্তত ২৫ জন। সোমবার হিমাচল প্রদেশের কাংড়ার নুরপুরে এই বাস দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৯ জনের। মৃতের মধ্যে ২৬ জন স্কুল পড়ুয়ার। আহত হয়েছে অন্তত ২৫ জন। সোমবার হিমাচল প্রদেশের কাংড়ার নুরপুরে এই বাস দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় গভীর খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৯ জনের। আহত ২৫ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বাজির রাম সিংহ পাঠানিয়া মেমোরিয়ালের স্কুলবাসে মোট ৪৫ জন পড়ুয়া ছিল। কাংড়ার নুরপুরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় ২০০ ফুট গভীর খাদে। ২৬ জন স্কুল পড়ুয়া ছাড়াও বাস চালক ও বাসকর্মীদেরও মৃত্যু হয়। আহতদের জোনল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অনেককে রেফার করা হয়েছে টান্ডার হাসপাতালে। ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। আপদকালীন বাহিনীও ঘটনাস্থলে এসে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালানো হয়।












Click it and Unblock the Notifications