সংখ্যালঘু তোষণের রাজনীতি! ৫ বছরে ৫ কোটি সংখ্যালঘু ছাত্রকে অনুদান দেবে কেন্দ্রের মোদী সরকার
মোদী ২ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সংখ্যালঘু ছাত্রদের জন্য বিপুল পরিমাণ আর্থিত অনুদান দেওয়ার সিদ্ধান্ত। আগামী ৫ বছরে ৫ কোটি সংখ্যালঘু ছাত্রকে বিভিন্ন সময়ে আর্থিক অনুদান দেবে এনডিএ সরকার।
মোদী ২ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সংখ্যালঘু ছাত্রদের জন্য বিপুল পরিমাণ আর্থিত অনুদান দেওয়ার সিদ্ধান্ত। আগামী ৫ বছরে ৫ কোটি সংখ্যালঘু ছাত্রকে বিভিন্ন সময়ে আর্থিক অনুদান দেবে কেন্দ্রের এনডিএ সরকার। এর মধ্যে আবার ৫০ শতাংশই ছাত্রী। অর্থাৎ সংখ্যালঘু তোষণের পথেই পা বাড়াল নরেন্দ্র মোদী সরকার।

এবারের লোকসভা ভোটে বিজেপি ঘরে যে বিপুল পরিমাণ ভোট ঢুকেছে তাতে সংখ্যা লঘুদের সংখ্যা নগন্য বললেই চলে। মেরুকরণের রাজনীতির জেরে সংখ্যালঘু ভোট অনকাংশেই হাত ছাড়া হয়েছে। তাই আগামী লোকসভা ভোটে সেই ভোট দখলের মরিয়া প্রচেষ্টা শুরু করে দিয়েছেন মোদী-অমিত শাহ।
মঙ্গলবার দিল্লিতে অন্ত্যোদয় ভবনে মৌলনা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের ৬৫ তম সাধারণ সভায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।
সেই সভায় নকভি বলেন মোদী চাইছেন সব রকম সাম্প্রদায়িকতার উর্ধে উঠে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক। সেকারণেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে ৫ কোটি ছাত্রছাত্রীর জন্য অনুদানের ব্যবস্থা করেছে মোদী সরকার। সেখানে তিনি জানিয়েছেন শুধু স্কলারশিপ বা আর্থিক অনুদান দেওয়াই নয়, মোদী চান সংখ্যালঘু সম্প্রদায়ের যে মেয়েরা পড়াশোনা মাঝ পথে ছেড়ে দিয়েছেন তাঁদের আবার পড়াশোনার সুযোগ করে দেওয়া। এবং বিভিন্ন ব্রিজকোর্স করিয়ে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিক করার পরিকল্পনা নিয়েছেন মোদী সরকার। নকভি জানিয়েছেন আগামী দিনে মাদ্রাসা গুলিতেও যাতে হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক, কম্পিউটার পড়ানো হয় সে ব্যবস্থা করা হবে এবং মাদ্রাসা শিক্ষকদেরও এর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এমনকী রেল, ব্যাঙ্ক, কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য সংখ্যালঘু ছাত্রীদের বিনামূল্যে কোচিং ক্লাস করার সুযোগ করে দেবে সরকার।












Click it and Unblock the Notifications