কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের আইনি বৈধতা নিয়ে শুনানি অক্টোবরে, জানাল সুপ্রিম কোর্ট
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সরকারি সিদ্ধান্তের আইনী বৈধতা নিয়ে করা মামলার শুনানি অক্টোবর মাস থেকে হবে। বুধবার জানিয়ে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে এই বিষযে কেন্দ্রকেও নোটিস পাঠিয়েছে আদালত।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সরকারি সিদ্ধান্তের আইনী বৈধতা নিয়ে করা মামলার শুনানি অক্টোবর মাস থেকে হবে। বুধবার জানিয়ে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে এই বিষযে কেন্দ্রকেও নোটিস পাঠিয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশ
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক আমেদন জমা পড়েছিল। বুধবার সেই আবেদনের উপর শুনানি হয়। তাতে শীর্ষ আদালত জানায় এই নিয়ে করা মামলার শুনানি অক্টোবর মাস থেকে করা হবে। এবং পাঁচ বিচারপতির বেঞ্চে হবে শুনানি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, এই নিয়ে কেন্দ্রেকে নোটিস পাঠানো হবে এবং মতামত জানাতে বলা হয়েছে।

কেন এই মামলা?
গত ৫ অগস্ট কাশ্মীর নিেয় ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ৩৭০ ধারা এবং ৩৫(এ) ধারা বিলোপ করার কথা ঘোষণা করা হয়। সংসদের দুই কক্ষে সেই বিল পাসও হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে মোদী সরকার। সঙ্গে সঙ্গে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হন বিরোধীরা। পুরোটাই অগণতান্ত্রিক এবং বেআইনি দাবি করতে থাকেন তাঁরা। পুণরায় কাশ্মীরে ৩৭০ ধারা বহালের দাবিতে এবং মোদী সরকারের সিদ্ধান্তকে বেআইনি দাবি করে আদালতের দ্বারস্থ হন আইনজীবী সহ একাধিক রাজনৈতিক নেতা। প্রায় ১৪টি আবেদন জমা পড়েছে আদালতে। তার প্রেক্ষিতেই এই শুনানি।

ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার অনুমতি
বুধবার ৩৭০ ধারার বিরোধিতায় করা আবেদনের মামলার শুনানির পাশাপাশি কাশ্মীর নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি জানিয়েছেন কোনওভাবেই দেশের কোনও নাগরিককে দেশের কোনও প্রান্তে যেতে বাধা দেওয়া যাবে না। সীতারাম ইয়েচুরির করা আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে।
এতদিন কোনও রাজনৈতিক নেতাকেই কাশ্মীরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গুলাম নবি আজাদ থেকে শুরু করে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলের সদস্যকের কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি। শ্রীনগর বিমান বন্দর থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছিল। একই ঘটনা ঘটে সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরির সঙ্গেও। তারপরেই শীর্ষ আদালতে মামলা ঠোকেন ইয়েচুরি।












Click it and Unblock the Notifications