হাদিয়ার বিয়ে বৈধ, কেরল হাইকোর্টকে 'ডজ' করে নতুন রায় সুপ্রিম কোর্টের

কেরলের লাভ জিহাদ ঘটনায় আলোড়ন ফেলে দেওয়া হাদিয়া মামলায় সেরাজ্যের হাইকোর্টের রায়কে খারিজ করে নতুন রায় শোনাল সুপ্রিম কোর্ট।

কেরলের লাভ জিহাদ ঘটনায় আলোড়ন ফেলে দেওয়া হাদিয়া মামলায় সেরাজ্যের হাইকোর্টের রায়কে খারিজ করে নতুন রায় শোনাল সুপ্রিম কোর্ট। হাদিয়ার বিয়েকে বৈধ বলে ঘোষণা করল সর্বোচ্চ আদালত। হাদিয়া ওরফে অখিলা অশোকানের সঙ্গে শফিন জাহানের বিয়েকে এদিন মেনে নিয়েছে আদালত। তাঁরা একসঙ্গে থাকতে পারবেন বলেও জানিয়েছে।

হাদিয়ার বিয়ে বৈধ, কেরল হাইকোর্টকে 'ডজ' করে নতুন রায় সুপ্রিম কোর্টের

যদিও শফিনের বিরুদ্ধে জঙ্গি যোগ এনআইএ-র করা যে মামলা চলছে তা চলবে বলেও এদিন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

হাদিয়া হিন্দু পরিবারের মেয়ে ছিলেন। শফিনের সঙ্গে বিয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেই ঘটনার পরে লাভ জিহাদের অভিযোগ তুলে তাঁর বাবা কেরলের হাইকোর্টে মামলা করেন। কেরল হাইকোর্ট ধর্মান্তকরণের অভিযোগে বিয়ে বা নিকাহ খারিজ করে দেয়।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান হাদিয়ার স্বামী শফিন। সেই মামলার রায়েই আদালত এদিন হাদিয়া ও শফিনকে স্বস্তি দিয়েছে। বিয়ে বৈধ বলে মান্যতা জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+