সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে আপিল করে ফের মুখ পুড়ল বঙ্গ বিজেপির

মাইক বাজানোর অনুমতি নিয়ে বিজেপির আবেদনকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি ও মার্চ মাসে মাইক বাজানোর অনুমতি দেওয়া হোক। এই আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে দাঁড়িয়ে বিজেপির আবেদনকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে আপিল করে ফের মুখ পুড়ল বিজেপির

ঘটনা হল, ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার নিয়ম করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে লাউডস্পিকার বাজানো যাবে না। তা নিষিদ্ধ ঘোষণা করা হয় কারণ এই সময়টা স্কুল-কলেজের নানা পরীক্ষা থাকে, বোর্ডের পরীক্ষা থাকে।

সেই নিয়মের বিরুদ্ধেই আদালতে গিয়েছিল বিজেপি। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, নির্বাচনী প্রচারের চেয়ে শিশুদের পড়াশোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে বঙ্গ বিজেপি মমতার অর্ডারের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে মামলা করেছিল তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

বিজেপির দাবি ছিল, লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারকে স্তব্ধ করতে এই নিয়ম চালু হয়েছে। বিজেপির সমর্থনকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার। এছাড়া নির্বাচনের আগে কোনও দলের স্বাধীনতার অধিকারও এই নিয়মের ফলে ভঙ্গ হচ্ছে বলে আদালতে দাবি করে বিজেপি। যদিও আদালত এই বিষয়গুলিকে ততটা গুরুত্ব দেয়নি।

প্রসঙ্গত, এর আগে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ধাক্কা খেয়েছে বিজেপি। শীর্ষ আদালত সেই অনুমতি দেয়নি আইন শৃঙ্খলার অবনতি হবে দেখে। আর এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আদালতে গিয়ে ধাক্কা খেতে হল গেরুয়া শিবিরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+