ডিজিটালাইজেশন : ৬ মাসের মধ্যেই আমূল পরিবর্তন আসবে সুপ্রিম কোর্টে
আর কয়েকমাস বাদেই ডিজিটালাইজেশনের আওতায় চলে যাচ্ছে দেশের শীর্ষ আদালত। জানা গিয়েছে, আর ৬ থেকে ৭ মাসের পরই সুপ্রিম কোর্টের নথিপত্র ডিজিটালভাবে প্রস্তুত হতে চলেছে।
নয়াদিল্লি, ২৪ মার্চ: আর কয়েকমাস বাদেই ডিজিটালাইজেশনের আওতায় চলে যাচ্ছে দেশের শীর্ষ আদালত। জানা গিয়েছে, আর ৬ থেকে ৭ মাসের পরই সুপ্রিম কোর্টের নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুত হতে চলেছে।
উল্লেখ্য ডিজিটালাইজেশনের ফলে, এবার থেকে কোনওভাবেই পিটিশন বা নথি জমা দেওয়ার জন্য কাগজে তা লিখে, ফাইলের মাধ্যমে জমা দিতে হবে না দেশের শীর্ষ আদালতে। বুধবার এই ঘোষণা করেন, সুপ্রিমকোর্টের সিজেআই জে এস খেহার।

খেহার আরও জানান, এবার থেকে ট্রায়াল কোর্ট বা উচ্চ আদালতের থেকে মামলা সংক্রান্ত সমস্ত নথিই আনানো হবে বৈদ্যুতিনভাবে। সেজন্য কাগজে তা লিখে পেশ করার প্রয়োজন পড়বে না।
আর মাত্র ২০০ দিনের মাথাতেই এই পরিবর্তন ঘটতে চলেছে সুপ্রিমকোর্টে। এক পিটিশনের প্রেক্ষিতে মামলা চলাকালীন এই মন্তব্য করেন খেহার।












Click it and Unblock the Notifications