ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশের বিরুদ্ধে যাবতীয় মামলায় স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের
ইন্টারনেট সেনশেন প্রিয়া প্রকাশ ভারিয়ার বিরুদ্ধে কোনও যাবতীয় মামলার ওপর স্থাগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
ইন্টারনেট সেনশেন প্রিয়া প্রকাশ ভারিয়ার বিরুদ্ধে কোনও যাবতীয় মামলার ওপর স্থাগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। দেশের যে সমস্ত রাজ্য়ে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে , সেই সমস্ত রাজ্য়কে এই মর্মে নোটিস পাঠানো হয়েছে। বুধবার সর্বোচ্চ আদালত, মালায়লম অভিনেত্রী প্রিয়া প্রকাশের দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে এই বার্তা জানায়।

উল্লেখ্য, প্রিয়া প্রকাশ ভারিয়ারের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করে। আর তারপর থেকেই প্রিয়া প্রকাশের বিরুদ্ধে বহু এফআইআর দায়ের হয়েছে। বহু কট্টরপন্থী সংগঠন প্রিয়ার বিরুদ্ধে সংবেদনশীলতায় আঘাত লাগবার অভিযোগ এনে এফআইআর দায়ের করে। এরই প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন প্রিয়া ও 'ওরু আদুর লাভ' ছবির পরিচালক । সেই পিটিশনের প্রেক্ষিতে এই রায় দেয় আদালত।
'ওরু আদুর লাভ' ছবির 'মাণিক্য মালারয়া পুভি' গানের একটি ভিডিওর দৃশ্য আচমকাই ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এরপরই এক কট্টরপন্থী মুসলিম সংগঠনরে তরফে অভিযোগ জানানো হয়েছে, এই মুসলিম গানটিকে যেভাবে পরিবেশন করা হয়, সেটি মুসলিম ভাবাবেগে আঘত করেছে। যা নস্যাৎ করে আদালতে যান ছবির পরিচালক।












Click it and Unblock the Notifications