গুজরাট দাঙ্গায় আক্রান্ত বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
সোমবার গুজরাট সরকারকে কড়া নির্দেশ দিল শীর্ষ আদালত। ২০০২ সালে গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সোমবার গুজরাট সরকারকে কড়া নির্দেশ দিল শীর্ষ আদালত। ২০০২ সালে গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। দু'সপ্তাহের মধ্যে গুজরাট সরকারকে এই ক্ষতিপূরণের টাকা বিলকিস বানোকে দিতে বলা হয়েছে। এছাড়া তাঁেক সরকারি চাকরি এবং বাসস্থান দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

যদিও এর আগে এপ্রিল মাসে গুজরাট সরকারকে এমনই চরম নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ পুণর্বিবেচনা করার আর্জি জানায় গুজরাট সরকার। সোমবার গুজরাট সরকারের সেই আর্জি খারিজ করে দিয়ে পুণরায় আগের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।
২০০২ সালের ৩ মার্চ গুজরাট দাঙ্গার শিকার হয়েছিলেন বিলকিস বানো এবং তাঁর পরিবার। আহমেদাবাদের রাধিকাপুরে হিংসাত্মক জনতা হামলা চালিয়েছিল তাঁদের উপর। সেসময় বিলকিস নিজে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁকে গণধর্ষণ করা হয়। এবং পরিবারের লোকেদের খুন করা হয়েছিল। এর প্রতিবােদ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস বানো।
তাঁকে ধর্ষণের মামলায় সাত জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত।
মোট ১১ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু পরে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় সাতজনকে। যাঁদের দোষী সাব্যস্ত করেিছল আদালত তাঁদের মধ্যে পাঁচ পুলিসকর্মীও ছিলেন। এবং দুই চিকিৎসককেও দোষী সাব্যস্ত করা হয়। ২০১৭ সালের তথ্য প্রমাণের অভাবে চার পুলিশ কর্মী ও দুই চিকিৎসককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।












Click it and Unblock the Notifications