চৌকিদার চোর হ্যায় কেন বলেছেন? রাহুল গান্ধীকে নোটিশ দিয়ে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট
রাফালে চুক্তি নিয়ে তৈরি হওয়া বিতর্কে নানা সময়ে অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্য করে সকলকে বিভ্রান্ত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
রাফালে চুক্তি নিয়ে তৈরি হওয়া বিতর্কে নানা সময়ে অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্য করে সকলকে বিভ্রান্ত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সুপ্রিম কোর্ট রাফালে নিয়ে রায় দেওয়ার পরও তা ভুল উদ্ধৃত করে বলেছেন, সুপ্রিম কোর্ট বলেছে, চৌকিদার চোর হ্যায়। এরই বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তারই শুনানিতে রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, আদালত নরেন্দ্র মোদীকে নিয়ে কোনও মন্তব্য করেনি বা নির্দেশ দেয়নি। ফলে রাহুলের মন্তব্য করা সঠিক হয়নি। আগামী ২২ এপ্রিলের মধ্যে রাহুলকে জবাব দিতে হবে।
Supreme Court issues notice to Congress President Rahul Gandhi in connection with a contempt petition filed against him. Supreme Court has sought an explanation from him. (file pic) pic.twitter.com/QZBtnbdLEL
— ANI (@ANI) April 15, 2019
অভিযোগ ছিল, রাহুল বলেছেন সুপ্রিম কোর্ট বলেছে চৌকিদার চোর হ্যায়। যা সুপ্রিম কোর্ট সরাসরি নাকচ করেছে। এর আগেও কংগ্রেস বারবার দাবি করেছে, রাফালে চুক্তির টাকা নিয়ে মোদী অনিল আম্বানিকে দিয়ে দিয়েছেন। যা শীর্ষ আদালত কখনও বলেনি। তাই সেই নিয়েই জবাব চাওয়া হয়েছে।
The petitioner, BJP's Meenakshi Lekhi, has claimed in her petition 'the words used and attributed by him to SC in the Rafale case has been made to appear something else. He is replacing his personal statement as Supreme Court's order and trying to create prejudice'. https://t.co/51eoZaeWio
— ANI (@ANI) April 15, 2019
রাহুলের বিরুদ্ধে রাফালে মামলায় অবমাননার অভিযোগ দায়ের করেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি। সুপ্রিম কোর্টের বক্তব্য বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন রাহুল, এমন অভিযোগই করা হয়েছে। যার প্রেক্ষিতেই মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ রাহুলকে নোটিশ পাঠিয়েছে।












Click it and Unblock the Notifications