রাজীব মামলায় রিপোর্ট পেশ সিবিআই-এর! চোখ বন্ধ করে থাকা যায় না, বললেন প্রধান বিচারপতি
সারদা চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে পেশ করা স্ট্যাটাস রিপোর্টকে খুবই গুরুত্বপূর্ণ বলে অবিহিত করল সর্বোচ্চ আদালত।
সারদা চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে পেশ করা স্ট্যাটাস রিপোর্টকে খুবই গুরুত্বপূর্ণ বলে অবিহিত করল সর্বোচ্চ আদালত।
সম্প্রতি রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই এই স্ট্যাটাস রিপোর্ট তৈরি করে পেশ করা হয় সর্বোচ্চ আদালতে। মুখবন্ধ করা খামে রিপোর্ট পেশ করেন অ্যাটর্নি জেনারেল।

সূত্রের খবর অনুযায়ী, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, এতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকায় চোখ বন্ধ করে থাকা যায় না। সিবিআইকে তিনি নির্দেশ দিয়েছেন রাজীব কুমারের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে, সেই সম্পর্কিত আবেদন জমা করতে। চিটফাণ্ড মামলায় যখন রাজ্যের তরফে যখন সিট গঠন করা হয়েছিল, তখন সেই দলে ছিলেন রাজীব কুমার।
ডিভিশন বেঞ্চের অন্য দুই বিচারপতিরা হলেন বিচারপতি দীপক গুপ্তা এবং সঞ্জীব খান্না। এদিন সিবিআইকে তাদের আবেদন পেশ করার জন্য ১০ দিন সময় দেওয়া হয়। এরপরে রাজীব কুমার এবং অন্যরা আবেদন জানানোর জন্য সাতদিন সময় পাবেন।
সিবিআই-এর অভিযোগ ছিল, সারদা তদন্তে বাধা সৃষ্টি করেছেন রাজীব কুমার ছাড়াও আরও দুই শীর্ষ আধিকারিক। সিবিআই আগে অভিযোগ করেছিল সারদা তদন্তে প্রমাণ নষ্ট করেছেন রাজীব কুমার। সিবিআইকে কল রেকর্ডসের তালিকা দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে লিখিতভাবে জমা দিতে বলেছিল সিবিআইকে। এরপরেই মঙ্গলবারের শুনানি হয়।
এর আগের দিন শুনানিতে রাজ্যের তরফে আইনজীবীরা বলেছিলেন, কোনও প্রমাণ নষ্ট করা হয়নি। আর তদন্তে সহযোগিতাও করা হচ্ছে।












Click it and Unblock the Notifications