ওটিটি নিয়ন্ত্রণে সরকারের গাইডলাইনে আইনের উল্লেখ নেই, কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ওটিটি নিয়ন্ত্রণে সরকারের গাইডলাইনে আইনের উল্লেখ নেই

নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে কেন্দ্রের নতুন গাইডলাইনের '‌কোনও দাঁত ‌নেই’‌, কারণ সেখানে বিচারের বিধান বলা নেই। শুক্রবার সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়েছে। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট কেন্দ্রের উদ্দেশ্যে জানায় যে ওটিটি প্ল্যাটফর্মের ওপর নজরদারির প্রয়োজন রয়েছে।

নিছক গাইডলাইন নয়

নিছক গাইডলাইন নয়

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে আইন আনতে হবে, নিছকই গাইডলাইন তৈরি করলে চলবে না। শুক্রবার এই শুনানির সময় সুপ্রিম কোর্ট অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিতের গ্রেফতারি থেকে সুরক্ষা দেয়। বিতর্কিত ওয়েব শো '‌তাণ্ডব'‌-এর জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শীর্ষ আইনজীবী মুকুল রোহাতগি, যিনি অ্যামাজন প্রাইম ভডিও ও অপর্ণা পুরোহিতের পক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি শীর্ষ আদালতকে জানিয়েছেন মন্ত্রকের পরামর্শে ওয়েব সিরিজ থেকে ২টি দৃশ্য বাদ দিয়ে দেওয়া হয়েছে।

পর্নোগ্রাফি দেখানো হয় না

পর্নোগ্রাফি দেখানো হয় না

আইনজীবী বলেন, '‌বৃহস্পতিবার আমার মাননীয় বিচারপতি যা পর্যবেক্ষণ করেছিলেন, যা সব সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আমি বলতে চাই আমরা কোনও পর্নোগ্রাফি দেখাই না। অ্যামাজন ও নেটফ্লিক্সের সব শো গোটা বিশ্বে দেখানো হয়। সেখানে কোনও পর্নোগ্রাফি নেই। এই দুই প্ল্যাটফর্মে দারুণ সিনেমা দেখানো হয় শুধু।'‌ বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আরএস রেড্ডির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চও 'তান্ডব' বিতর্ক নিয়ে এফআইআর-এ আগাম জামিনের জন্য পুরোহিতের আবেদনের বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ দিয়েছে।

শীঘ্রই আইন আনা হবে

শীঘ্রই আইন আনা হবে

ওটিটি প্ল্যাটফর্মের ওপর রাশ টানতে কেন্দ্রের দুর্বল গাইডলাইন নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে যেমন পড়ে সরকার, তেমনি কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান যে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আদালতে এ সংক্রান্ত আইন বা বিধানও পেশ করা হবে।

বিশেষ নজরদারির প্রয়োজন

বিশেষ নজরদারির প্রয়োজন

প্রসঙ্গত, বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্মে কী দেখানো হবে, তা নিয়ন্ত্রণের নির্দেশিকা প্রয়োজন বলে জানায় শীর্ষ আদালত। গোটা বিষয়টিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, পর্নোগ্রাফির মতো ছবিও এই সব মাধ্যমগুলিতে দেখানো হচ্ছে। ফলে এগুলির উপরে বিশেষ নজরদারির প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+