মধ্যপ্রদেশে শুক্রবার আস্থাভাট, কমলনাথকে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা, নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিমকোর্টে ফ্লোর টেস্টের দাবি নিয়ে পৌঁছাতেই তার পাল্টা মামলা ঠুকে বিজেপিকে বেগ দিতে ময়দানে নামে কংগ্রেস। এরই মধ্যে সুপ্রিমকোর্টে আজকে বড় ধাক্কা খায় কংগ্রেস। অন্যদিকে , কর্ণাটকেও অপর এক মামলায় ধাক্কা খায় হাত শিবির। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ নিয়ে বড়সড় রায় দিয়েছে। আর সেখানেই সুপ্রিম কোর্ট জানিয়েছে অবিলম্বে মধ্যপ্রদেেশে আগামিকালই আস্থাভোট সংগঠিত করতে হবে।

আস্থাভোট নিয়ে সুপ্রিম রায়

আস্থাভোট নিয়ে সুপ্রিম রায়

মধ্যপ্রদেশে আস্থাভোট নিয়ে বিজেপি এর আগেই দরবার করেছিল সুপ্রিম কোর্টে। আর তার প্রেক্ষিতেই কংগ্রেস সরকারকে বড়সড় ধাক্কা দিয়ে ২০ মার্চ মধ্যপ্রদেশে আস্থাভোট সংগঠিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক মহলের ধারণা এই আস্থাভোটের অনুমতি পেয়ে কংগ্রেসকে চূড়ান্ত ছোবল মারতে চলেছে বিজেপি।

সংকটের মেঘ কমল শিবিরে

সংকটের মেঘ কমল শিবিরে

এর আগে এদিন কর্ণাটকে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন দিগ্বিজয় সিং। সেই মামলাতেও এদিন ধাক্কা খেয়েছেন তিনি। ফলে মধ্যপ্রদেশের বিক্ষুব্ধ ২২ জন বিধয়কও আপাতত কমল নাথ বিমুখ। এমন পরিস্থিতিতে শুক্রবারের আস্থাভোট ঘিরে টানটান উত্তেজনা তৈরি হচ্ছে।

জ্যোতিরাদিত্য ও ভোট অঙ্ক

জ্যোতিরাদিত্য ও ভোট অঙ্ক

এর আগে , জাতীয় রাজনীতিতে সাড়া ফেলে দিয়ে মধ্যপ্রদেশের তরুণ তুর্কী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপরই কংগ্রেস ছাড়েন সেরাজ্যের ২২ জন বিধায়ক। আর বিজেপি সরকার গড়ার পথে মাইলেজ পেয়ে যায়। পরবর্তী সময়ে মধ্যপ্রদেশে আস্থাভোট নিয়ে টালবাহানা শুরু হয়। স্পিকার সম. চেয়ে নেন। যা নস্যাৎ করে সুপ্রিম কোর্ট। আর এবা ২০ মার্চ মধ্যপ্রদেশে বিকেল ৫ টার মধ্যে আস্থা ভোচ সম্পন্ন করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+