সুপ্রিম কোর্টের নির্দেশে গুজরাত রাজ্যসভা নির্বাচনে বহাল 'নোটা'
গুজরাতে রাজ্যসভা নির্বাচনে 'নোটা' বহাল রাখল সুপ্রিম কোর্ট। কোনও রাজনৈতিক দলই এর বিরুদ্ধে কোনো বিরোধিতা করতে পারবে না বলেও জানানো হয়েছে আদালতের তরফে। উল্লেখ্য আগামী ৮ অগাস্ট গুজরাত রাজ্যসভায় নির্বাচন।
গুজরাতে রাজ্যসভা নির্বাচনে 'নোটা' বহাল রাখল সুপ্রিম কোর্ট। কোনও রাজনৈতিক দলই এর বিরুদ্ধে কোনো বিরোধিতা করতে পারবে না বলেও জানানো হয়েছে আদালতের তরফে। উল্লেখ্য আগামী ৮ অগাস্ট গুজরাত রাজ্যসভায় নির্বাচন।
এই মামলায় কংগ্রেসের তরফের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিকে বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে , বহুদিন ধরেই নির্বাচন কমিশনের তরফে এই নিয়ম জারি করা হয়েছে। ২০১৪ সাল থেকে এই নিয়ম জানিয়েছে নির্বাচন কমিশন। তাহলে আগের নির্বাচন গুলিতে এই নিয়ে প্রশ্ন না তুলে, কংগ্রেস কেন এখন 'নোটা' নিয়ে প্রশ্ন তুলছে?

উল্লেখ্য, 'নোটা' হল নির্বাচনের ক্ষেত্রে এমন একটি অপশান,যার দ্বারা নির্বাচনে দাঁড়ানো কোনও প্রার্থীকে পছন্দ না হলে ভোটদাতা 'নোটা' -র বোতাম টিপতে পারে। এর দ্বারা বোঝাবে যে নির্বাচনে দাঁড়ানো একজন প্রার্থীকেও পছন্দ নয় বোট দাতার। তবে আদালতের এই নির্দেশের ফলে রাজনৈতিক অঙ্কের হিসাবে বিপাকে পড়েছে গুজরাত কংগ্রেস।
কংগ্রেস তাদের সমস্ত বিধায়কদের হুইপ জারি করেছে যাতে আহমেদ প্যাটেলকে ভোট দিয়ে রাজ্যসভায় পাঠানো হয়। তবে গুজরাত কংগ্রেসের বহু বিধায়ক রাজ্যসভা নির্বাচনের ঠিক আগেই বিজেপিতে চলে যাওয়ায় ,ভোট অঙ্ক ও 'নোটা' নিয়ে আদালতের রায়ের জেরে ব্যাকফুটে কংগ্রেস।












Click it and Unblock the Notifications