অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে সত্য

এই মুহূর্তে অশোকবাবুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই : পি সদাশিবম
অভিযোগকারিনীর সঙ্গে কথা বলে শীর্ষ আদালতের তিন বিচারপতি আর এম লোধা, এইচ এল দাত্তু এবং রঞ্জনা প্রকাশ দেশাই জানিয়েছেন ২০১২ সালের ২৪ ডিসেম্বর হোটেলের ঘরে রাত আটটা থেকে সাড়ে দশটার মধ্যে অভিযোগকারিণীর সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ করেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়। কিন্তু অভিযুক্ত প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কোনও রকম সুপারিশ করা হয়নি।
এই ঘটনার সত্যতা জানতে অভিযোগকারিণী ইন্টার্নের লিখিত ও মৌখিক বয়ান পরীক্ষা করা হয়েছে৷ পরীক্ষা করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বয়ানও৷ কমিটির কাছে এই তথ্য উঠে এসেছে যে, ২০১২ সালের ২৪ ডিসেম্বর সন্ধেয় অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়কে কাজে সাহায্যের জন্য হোটেল লে মেরিডিয়ানে যান অভিযোগকারিণী৷ অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ও তাঁর বয়ানে এই ঘটনার কথা অস্বীকার করেননি৷
তবে, সুপ্রিম কোর্ট মনে করছে, ওই ইন্টার্ন যেহেতু সুপ্রিম কোর্টের বেতনভুক ছিলেন না, বিচারপতি গঙ্গোপাধ্যায়ও ঘটনার সময় অবসর নিয়েছেন তাই এ বিষয়ে এই আদালতের আপাতত আর কোনও পদক্ষেপ করার প্রয়োজন নেই। ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এই আদালতের প্রশাসনিক কোনও ভূমিকা থাকতে পারে না৷
যদিও এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক তথা রাজ্য রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোককুমার গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications