বাংলায় বিজেপি কর্মীদের মৃত্যু ঘিরে 'সুপ্রিম' নির্দেশ মমতা-সরকারকে! কী জানাল আদালত
বাংলায় বিজেপি কর্মীদের মৃত্যু ঘিরে 'সুপ্রিম' নির্দেশ মমতা-সরকারকে! কী জানাল আদালত
২০১৮ সাল। পুরুলিয়ার এক প্রত্যন্ত এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি কর্মী দুলাল কুমারের দেহ। সেই ঘটমার বীভৎসতায় আতঙ্ক ছড়াতে থাকে এলাকা জুড়ে। আর সেই বিজেপি কর্মীর মৃত্যুকে রাজ্য পুলিশ পরবর্তীকালে 'আত্মহত্যা' বলে দাবি করে। সেই দুলাল কুমারের মৃত্যু ঘিরে একটি পিআইএল দায়ের হয়েছে সুপ্রিমকোর্টে।

সুপ্রিমকোর্ট কী বলল বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে?
বিজেপি কর্মী দুলাল কুমারের মৃত্যু ঘিরে এই পিআইএল দায়ের করে বিজেপি কর্মী তথা আইনজীবী গৌরব ভাটিয়া। আর সেই দায়ের করা মামলার প্রেক্ষিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত রাজ্য সরকারের কাছে 'জবাব' চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের তরফে রাজ্যকে নোটিস
চিফ জাস্টিস এস এ বোবদে, বিআর গভাই, সুরিয়াকান্তের তরফে একটি নোটিস ইস্যু করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে। এদিকে, আবেদনকারীরা যে ঘটনার জেরে সিবিাই তদন্ত দাবি করা হয়েছে, তা নিয়ে ও নির্দেশিকায় বেশ কিছু তথ্য সুপ্রিমকোর্ট উল্লেখ করেছে।

কপিল সিব্বল বনাম গৌরব ভাটিয়া ও সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
এদিকে, আজ এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কংগ্রেস নেতা কপিল সিব্বল বক্তব্য রাখেন। তাঁকে পাল্টা যুক্তিতে নস্যাৎ করার চেষ্টা করেন বিজেপির তরফের গৌরব ভাটিয়া। আর দুই পক্ষের কোর্ট রুমের বিবাদ এতই চরমে ওঠে যে চিফ জাস্টিস বোবদে বলতে বাধ্য হন যে 'বিবাদ করতে হলে কোনও টিভি চ্যানেলে গিয়ে করুন'।












Click it and Unblock the Notifications