নাগরিকত্ব ইস্যুতে রাহুলের বিরুদ্ধে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিশের পর এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিশের পর এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। রাহুল গান্ধীকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া সংক্রান্ত আবেদন আগামী সপ্তাহে শুনতে পারে শীর্ষ আদালত।

নাগরিকত্ব ইস্যুতে রাহুলের বিরুদ্ধে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর তোলা অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধী ভারতীয় নাগরিক কিনা, ১৫ দিনের মধ্যে তার জবাব চেয়ে কংগ্রেস সভাপতিকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, সুব্রহ্মণ্যম স্বামী সিটিজেনশিপ ডিরেক্টর বিসি যোশীকে এ ব্যাপারে যে চিঠি পাঠান, তাতে বলা হয়েছে, ২০০৩ সালে ব্রিটেনে নথিভূক্ত হওয়া হেমসফায়ারের ৫১ সাউথগেট স্ট্রিটের একটি কোম্পানির অন্যতম ডিরেক্টর এবং সেক্রেটারি হিসেবে রাহুল গান্ধীর নাম ব্যবহার করা হয়েছে। এমনকী ২০০৫-এর ১০ অক্টোবর এবং ২০০৬-এর ৩১ অক্টোবর পর্যন্ত ওই কোম্পানির তরফে যে বাৎসরিক রিটার্ন দাখিল করা হয়েছে, সেখানে কংগ্রেস সভাপতিকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। ২০০৯-এর ১৭ ফেব্রুয়ারি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার নোটিশেও রাহুলকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ।

সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, ২০১৭ সালেই রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত তথ্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠান। কেন্দ্রের তরফে দেরিতে প্রতিক্রিয়া জানানোর কারণ হিসেবে লোকসভা নির্বাচনের জন্য অপেক্ষাকেই ধরে নেওয়া হচ্ছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি। বিষয়টি তিনি সংসদীয় কমিটির কাছেও পাঠিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+