কাশ্মীরের ৩৫এ ধারা নিয়ে শুনানি পিছল সুপ্রিম কোর্ট, বনধের চেহারা উপত্যকায়
জম্মু ও কাশ্মীরের বিশেষ আইন ৩৫এ-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে বসল সুপ্রিম কোর্ট।
জম্মু ও কাশ্মীরের বিশেষ আইন ৩৫এ-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে বসেছিল সুপ্রিম কোর্ট। এর আগে শুনানির দিন ধার্য হলেও অন্যতম বিচারপতি না আসায় তা বাতিল হয়ে এদিনের তারিখ ধার্য হয়। এই ধারার বৈধতা যাচাই করে সিদ্ধান্ত জানানোর কথা ছিল শীর্ষ আদালতের। তবে এদিন ফের শুনানি পিছিয়ে গেল। আগামী শুনানি হবে ২০১৯ সালের ১৯ জানুয়ারি।

এদিন তো বটেই বস্তুত বৃহস্পতিবার থেকেই এই শুনানিকে কেন্দ্র করে উপত্যকায় যেন বনধের চেহারা নিয়েছে। এই আইন বলবৎ থাকুক এই দাবিতে একদল গোষ্ঠী প্রতিবাদ জানিয়েছে। তার মধ্যে রয়েছেন সঈদ আলি শাহ গিলানি, মীরওয়াইজ উমর ফারুক, ইয়াসিন মালিক সহ কাশ্মীরের তাবড় বিচ্ছিন্নতাবাদী নেতারা। তাঁরাই এদিন বনধের ডাক দিয়েছেন।
Supreme Court has deferred hearing on Article 35A, next hearing on 19 January, 2019: Supreme Court Advocate Varun Kumar pic.twitter.com/OwSKA4JOJP
— ANI (@ANI) August 31, 2018
আইনজীবী ডিকে দুবে জানিয়েছেন, কেন্দ্র এই মামলা নিয়ে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। যুক্তি ছিল, উপত্যকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। রায়কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হতে পারে। রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। যা শুনে শীর্ষ আদালত রাজি হয়েছে। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলে পরের জানুয়ারি মাসে ফের শুনানি হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications