সিবিআই নিয়ে মোদীর ওপর চাপ বাড়ালেন স্বামী! সরকারের 'লজ্জা' ঠেকাতে দিলেন উপায়
সিবিআই-এর প্রধানকে সরানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চাপ বাড়ালেন বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামী। মোদী সরকারকে সর্বোচ্চ আদালত শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সিবিআই-এর প্রধানকে সরানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চাপ বাড়ালেন বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামী। মোদী সরকারকে সর্বোচ্চ আদালত
শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সেইজন্য নরেন্দ্র মোদীর উচিত, সেসব ব্যক্তি অলোক বর্মাকে ছুটিতে পাঠাতে মোদীকে পরামর্শ দিয়েছিলেন, তাঁদেরকে বহিষ্কার করা।

বরাবরই ঠোঁক কাটা বক্তব্য রাখেন সুব্রামনিয়ান স্বামী। যে দলেই থাকেন না কেন তাঁকে সবসময়ই যেন বিক্ষুব্ধ বলেই মনে হয়। সিবিআই ডিরেক্টরকে ছুটিতে পাঠানো নিয়ে তাঁর বক্তব্য অন্যথা হল না। অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর পরেই অক্টোবরের শেষ সপ্তাহেই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, অলোক বর্মাকে কেন ছুটিতে পাঠানো হল, সরকারকে তা বলতে হবে।
এরপর ৮ জানুয়ারি মঙ্গলবার সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। টুইটেই প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্রামনিয়ান স্বামী। তিনি বলেন, মোদী সরকারকে সর্বোচ্চ আদালত শিক্ষা দিয়েছে। সেইজন্য নরেন্দ্র মোদীর উচিত, সেসব ব্যক্তি অলোক বর্মাকে ছুটিতে পাঠাতে মোদীকে পরামর্শ দিয়েছিলেন, তাঁদেরকে বহিষ্কার করা।












Click it and Unblock the Notifications