কোনও বিদ্বেষপূর্ণ মন্তব্য নয়! দিল্লিতে VHP-বজরং দলের বিক্ষোভে প্রশাসনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
Haryana Violence: হরিয়ানায় গোষ্ঠী সংঘর্ষ। যা নিয়ে প্রতিবাদ দিল্লির সীমান্তে। এই ধরনের সমাবেশ বন্ধ করতে শুনানি সর্বোচ্চ আদালতে। ভিএইচপি ও বজরং দল এই সমাবেশের ডাক দিয়েছে। কিন্তু এই ধরনের সমাবেশ সাম্প্রদায়িক সংঘর্ষকে আরও বাড়াতে পারে এবং লোকেদের হিংসায় উদ্বুদ্ধ করতে পারে, এই দাবি করে সমাবেশ বন্ধ করতে আবেদন জানানো হয়।
যা নিয়ে এদিন সুপ্রিম কোর্টের তরফে দিল্লির প্রশাসনকে নোটিশ জারি করে বলেছেন সমাবেশ চলতেও তার ভিডিওগ্রাফি করতে হবে। পাশাপাশি এই ধরনের সমাবেশ থেকে কোনও রকমের বিদ্বেষপূর্ণ মন্তব্য করা চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। প্রসঙ্গত দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে ২৩ টি পদযাত্রার কথা ঘোষণা করেছে হিন্দু সংগঠনগুলি।

সুপ্রিম কোর্টের তরপে কেন্দ্রকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, কোনও বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না এই ধরনের সমাবেশ থেকে, তা নিশ্চিত করতে হবে। এছাড়াও সমাবেশের সময় নিরাপত্তার কারণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে শুক্রবার ৪ অগাস্ট।
সর্বোচ্চ আদালতের তরফে আদেশ দিয়ে বলা হয়েছে, পুলিশ ও সরকার নিশ্চিত করতে কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে কোনও রকমের বিদ্বেষমূলক বক্তব্য রাখা যাবে না। যেখানে প্রয়োজন মনে করবে, সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হবে। আর সেখানে প্রয়োজন সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতে হবে। পাশাপাশি সংবেদনশীল এলাকায় ভিডিও রেকর্ডিং করতে হবে।
হরিয়ানার হিংসার ঘটনার পরে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল দিল্লিতে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করার কথা ঘোষণা করা হয়। তারই প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে আবেদন করা বলা হয়, নূহ ও গুরগাঁওয়ের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। এখানে সামান্য উস্কানি মারাত্মক হতে পারে। জীবনহানি ও সম্পত্তিহানির কারণ হতে পারে। তাই এই ধরনের কর্মসূচিতে অনুমতি দেওয়া উচিত হবে না।
আদালতের তরফে এদিন দিল্লি পুলিশ ছাড়াও, দিল্লি, উত্তর প্রদেশ ও হরিয়ানা সরকারকে সেখানে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে বলেছে। এই এই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভি ভাট্টির ডিভিশন বেঞ্চে।
এদিন দিল্লির বদরপুর ও সিলামপুরে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল বিক্ষোভ সমাবেশ করে। বজরং দলের সদস্যরা দিল্লির নির্মাণ বিহার মেট্রো স্টেশনের কাছে একটি বিক্ষোভ সমাবেশ করে। তবে হিন্দু সংগঠনগুলি কর্মসূচি ঘোষণার পরেই দিল্লির নির্মাণ বিহার মেট্রো স্টেশনের আশপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়।
অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ এদিন বিকেলে মেওয়াত অঞ্চলে প্রতিবাদ সভার ডাক দিয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে প্রথমে মিছিল সেক্টর ২১এ-র নয়ডা স্টেডিয়াম থেকে শুরু হয়ে সেক্টর ১৬-র রজনীগন্ধা চকের দিকে যাবে এবং সেখানে কুশপুতুল পোড়ানো হবে।












Click it and Unblock the Notifications