আরও বাড়ল চিদাম্বরমের রক্ষাকবচ, কাল পর্যন্ত গ্রেফতারি আটকাল আদালত
আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডের তদন্তে সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদাম্বরম। এরই মধ্যে আবার তাঁকে হেফাজতে নিয়ে জেরার আবেদন জানিয়েছে।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডের তদন্তে সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদাম্বরম। এরই মধ্যে আবার তাঁকে হেফাজতে নিয়ে জেরার আবেদন জানিয়েছে। ইডির গ্রেফতারি এড়াতে আবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন চিদাম্বরম। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার রক্ষা কবচের মেয়াদ বাড়ায় শীর্ষ আদালত। আগামী কাল পর্যন্ত চিদাম্বরমকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে আদালত।

বাড়ল রক্ষাকবচের মেয়াদ
সুপ্রিম নির্দেশে ফের ইডির গ্রেফতারি এড়ালেন পি চিদাম্বরম। বুধবার শীর্ষ আদালত চিদাম্বরমের গ্রেফতারি এড়ানোর মেয়াদ বাড়াল। বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চে ছিল শুনানি। ইডির পক্ষের সরকারি আইনজীবী দাবি করেন চিদাম্বরম নির্যাতিত, অত্যাচারিত প্রমান করে ফায়দা লোটার চেষ্টা করছেন। ইডির তাঁকে গ্রেফতারের যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু তারপরেও ধোপে টেকেনি ইডির আবেদন। যথেষ্ট প্রমাণের অভাবেই চিদাম্বরমের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন বিচারপতিদের বেঞ্চ।

সিবিআই হেফাজতে চিদাম্বরম
আইএনএক্স দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদাম্বরম। এই নিয়ে দ্বিতীয় দফায় সিবিআই হেফাজতে গিয়েছেন তিনি। ৩০ অগস্ট শেষ হচ্ছো মেয়াদ। ৩১ অগস্ট ফের তাঁকে আদালতে পেশ করবে সিবিআই। সেদিন তাঁকে জামিন পাইয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন কপিল সিবল এবং অভিষেক মনুসিংভিরা।

সিবিআই ও ইডির অভিযোগ
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালের জুন মাসে চিদাম্বরমের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। ২০০৭ সালে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়া গ্রুপকে ৩০৫ কোটি টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গতবছর ইডি তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করে।
যদিও চিদাম্বরমের গ্রেফতারি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে কংগ্রেস। এমনকী সিবিআইয়ের এই আচরণকে কাপুরুষোচিত বলে কটাক্ষ করেেছন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।












Click it and Unblock the Notifications