ইভিএম যাচাই মামলায় ব্যাকফুটে বিরোধীরা, 'সুপ্রিম' বার্তায় যা জানানো হল
ইভিএম যাচাই মামলায় ব্যাকফুটে বিরোধীরা,'সুপ্রিম' বার্তায় যা জানানো হল
সপ্তদশ লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ ইভিএম ও ভিভিপ্যাট যাচাই করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে এমন রিভিউ পিটিশন দায়ের করে ২১ টি বিরোধী দল। এদিন সেই রিভিউ পিটিশন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। বিরোধীদের তরফে এই আইনি লড়াইয়ের আইনজীবী ছিলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।

এদিন , সুপ্রিম রায়ের পর বিরোধীরা আশা প্রকাশ করেছেন, যে ভোট যেন স্বচ্ছ্ব ও অবাধ হয় সেদিকে নজর রাখা সকলের দায়িত্ব। প্রসঙ্গত ,দেশের ২১ টি বিরোধীদল একযোগে সপ্তদশ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ভিভিপ্যাট ও ইভিএম মেশিন যাচাইয়েক জন্য সরব হয়েছিল। যা নিয়ে আদালতের কাছে একটি পুর্নবিবেচনা মূূলক রিভিউ পিটিশনও দায়ের করা হয়। এদিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে আর পুনর্বিবেচনা করা হবে না।
পিটিশনে জানানো হয়েছিল যে, দেশের সাধারণ নির্বাচনের প্রথম দফায় যে ভোটগ্রহণ হয়েছিল তার মধ্যে বেশিরভাগ ইভিএমই খারাপ বা নষ্ট ছিল। বিরোধীদের দাবি ছিল ,সেই ইভিএমন-এ একটি পার্টিকে ভোট দিলে তা চলে যাচ্ছিল অন্য দলের কাছে।












Click it and Unblock the Notifications